রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জেএসডিএ-ডিবিএ সমঝোতা স্মারক সই

পুঁজিবাজার উন্নয়নে নতুন দিগন্ত

Share Biz News Share Biz News
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬.১:১৭ পূর্বাহ্ণ
বিভাগ - শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পুঁজিবাজার উন্নয়নে নতুন দিগন্ত
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশনের (জেএসডিএ) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাশি হিবিনো এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। গতকাল ডিবিএ’র বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ডিবিএ জানিয়েছে, আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থার (এসআরও) সঙ্গে এটি তাদের প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সমঝোতা স্মারকের আওতায় উভয় সংস্থা পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। এর মধ্যে রয়েছেÑপুঁজিবাজারসংক্রান্ত আইন ও বিধিবিধান বিনিময়, স্ব-নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা ও নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ার উন্নয়ন, তদারকি ও অনুবর্তিতা কার্যক্রম জোরদার, দক্ষ আর্থিক লেনদেন পদ্ধতি উন্নয়ন, নতুন বিনিয়োগ উপকরণ ও সেবা উদ্ভাবন এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ।
চুক্তি সম্পর্কে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এ সমঝোতা স্মারক দেশের পুঁজিবাজারের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএর মতো অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ বাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।
এই চুক্তির ফলে দেশের পুঁজিবাজার আরও সুসংগঠিত, গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে এবং এর সুফল বাজারসংশ্লিষ্ট সব অংশীজন ভোগ করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জেএসডিএ গঠিত ও পরিচালিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটিজ খাতের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এ ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও কার্যক্রমে অংশ নিয়ে পুঁজিবাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

Next Post

বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

Related Posts

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি
শীর্ষ খবর

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা
শীর্ষ খবর

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে
শীর্ষ খবর

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

Next Post
পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET