বুধবার, ১৩ মে, ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পুঁজিবাজার থেকে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর সিদ্ধান্ত ব্যাংক এশিয়ার

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬.২:২২ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, পুঁজিবাজার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পুঁজিবাজার থেকে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর সিদ্ধান্ত ব্যাংক এশিয়ার
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহে এবার ১ হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই খাতে অর্থায়নের লক্ষ্যেই এই বন্ড আনা হচ্ছে বলে জানিয়েছে ব্যাংকটি।

আজ বৃহস্পতিবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে বুধবার (৬ মে) অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৫৮৪তম সভায় হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ব্যাংক এশিয়া জানিয়েছে, প্রস্তাবিত গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ডটির আকার হবে ১ হাজার কোটি টাকা। এটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল এবং কুপনভিত্তিক ফ্লোটিং রেটের বন্ড। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ইস্যু করা হবে।

ব্যাংকটি আরো জানিয়েছে, বন্ড থেকে সংগৃহীত অর্থ মূলত ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। একইসঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন প্রকল্পে অর্থায়নেও এ অর্থ ব্যয় করা হবে। বিশেষ করে বাসেল-৩ নীতিমালার আলোকে নিয়ন্ত্রক মূলধনের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলো মূলধন ঘাটতি মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহে বন্ডের দিকে ঝুঁকছে। একইসঙ্গে সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্সিং এখন বৈশ্বিকভাবে গুরুত্ব পাচ্ছে। ফলে ব্যাংক এশিয়ার এ উদ্যোগ বাজারে ইতিবাচক বার্তা দেবে। তবে বন্ডটি ইস্যুর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে।

ব্যাংক এশিয়া পিএলসি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১২৮ কোটি ২৪ রাখ ৯৭ হাজার ৫৪৬টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০ দশমিক ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ৫৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দুই মাসের কাজ এখন মাত্র ৭ দিনেই, অনলাইনে বিডার রয়্যালটি সেবা

Next Post

আকুর বিল পরিশোধে কমবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Related Posts

দিনের খবর

সোনালি সময়ে বাংলাদেশ

দিনের খবর

​ভালো মানুষের অভাব, নৈতিকতার সংকট ও আমাদের করণীয়

বছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় উত্থান
অর্থ ও বাণিজ্য

সূচকের উত্থানে চাঙা পুঁজিবাজার, প্রথম ঘণ্টায় লেনদেন ২৪৯ কোটি টাকা

Next Post
বেড়েছে দেশের রিজার্ভ: কেন্দ্রীয় ব্যাংক

আকুর বিল পরিশোধে কমবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সমৃদ্ধিশালী দেশ গড়তে প্রয়োজন প্রযুক্তিতে দক্ষ জনশক্তি

নৈতিকতা হারালে সম্পদ হয়ে যায় বোঝা

সোনালি সময়ে বাংলাদেশ

কি খাবেন-কি খাবেন না

শিশু লালনে বর্তমান মায়েদের চ্যালেঞ্জ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET