শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পুঁজিবাজার সংস্কারে একমত বিএনপি-জামায়াত

Share Biz News Share Biz News
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬.১:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে ভিন্নমত থাকলেও দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পুঁজিবাজারের উন্নয়ন ও যৌক্তিক সংস্কারের প্রশ্নে ঐকমত্য পোষণ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপথ, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা ও কাঠামোগত রূপান্তর’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তারা এই ঐকমত্য পোষণ করেন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের পুঁজিবাজার বর্তমানে স্বাভাবিকভাবে কাজ করছে না। তবে ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পুঁজিবাজারের সংস্কারে প্রয়োজনীয় কাজ করবে।

আমির খসরু বলেন, পুঁজিবাজারে আসতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ আছে। তারা নিয়মিত বাংলাদেশে আসছেন। তবে তারা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছেন। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক ধারায় ফিরে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য কার্যক্রম নানা ধরনের নিয়ম-কানুনের বেড়াজালে বন্দি হয়ে পড়েছে। এর ফলে উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা কাক্সিক্ষতভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। পরিস্থিতি  থেকে উত্তরণে ব্যাপক সংস্কারের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি অপ্রয়োজনীয় ও জটিল নিয়মকানুন শিথিল করা জরুরি।

জামায়াতে ইসলামীর নেতা নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বাংলাদেশ তাদের দল সরকার গঠন করলে শরিয়াহভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে অবশ্যই গুরুত্ব দেবে। তবে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা বহাল থাকবে। পুঁজিবাজার যেহেতু দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, তাই পুঁজিবাজারের অগ্রগতিতে স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কাজ করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, সংস্কারের প্রশ্নে শুধু পুঁজিবাজারের নয়, পুরো বাজারকেন্দ্রিক ব্যবস্থার সংস্কার করতে হবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আরও আধুনিক ও ইন্টেলিজেন্ট হতে হবে।

এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন বলেন, ব্যাংক ব্যবস্থার সংস্কারের জন্য অর্থ মন্ত্রণালয়ে এরই মধ্যে সুনির্দিষ্ট কিছু সুপারিশ গেছে। এগুলো প্রধান উপদেষ্টার কাছে যাবে এবং ভবিষ্যতে নতুন সংসদেও যাবে।

আলোচনা সভায় অন্য বক্তারা পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা, সুশাসন ও নীতিগত সংস্কারের ওপর  জোর দেন। তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর পুঁজিবাজার গড়তে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি দীর্ঘমেয়াদি নীতি সহায়তা অপরিহার্য।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও র‌্যাপিডের চেয়ারম্যান  ড. এমএ রাজ্জাক।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চাল আমদানিতে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক-ব্যবসায়ীরা 

Next Post

এআই প্রযুক্তিতে পিছিয়ে দেশ

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান
অর্থ ও বাণিজ্য

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন
অর্থ ও বাণিজ্য

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

Next Post
এআই প্রযুক্তিতে পিছিয়ে দেশ

এআই প্রযুক্তিতে পিছিয়ে দেশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET