বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বড়দিনে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বড়দিনে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বড়দিনের সময় বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও। তবে রাশিয়া স্পষ্টভাবে এই অনুরোধ প্রত্যাখ্যান করায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। খবর: আল জাজিরা।

মঙ্গলবার রোমের কাছে ক্যাস্টেল গ্যান্ডলফোতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি সকল শুভাকাঙ্ক্ষীর কাছে শান্তির দিনটিকে সম্মান করার জন্য আমার অনুরোধ আবার ব্যক্ত করছি। অন্তত আমাদের ত্রাণকর্তার জন্ম উৎসবে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

পোপ বলেন, বড়দিনে রাশিয়ার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান সাম্প্রতিক সময়ে ‘বড় দুঃখ’ পাওয়ার কারণগুলোর মধ্যে একটি।

রাশিয়া বারবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, এটা কেবল কিয়েভকে সামরিক সুবিধা দেবে।

লিও বিশ্বব্যাপী সংঘাতের কথা উল্লেখ করে বলেন, আমি আশা করি তারা শুনবে এবং সমগ্র বিশ্বে ২৪ ঘণ্টা শান্তি বজায় থাকবে। পোপ লিও চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন।

এদিকে কয়েক মাস ধরে এক অজানা আতঙ্কে দিন কাটছে ভেনেজুয়েলাবাসীর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী ক্যারিবীয় অঞ্চলে অবস্থান নিয়েছে। কথিত মাদক পাচারকারী জাহাজ ডুবিয়ে দেওয়ার পর এখন তারা ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারও জব্দ করছে। এই অবরোধে এরই মধ্যে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। খবর: এএফপি।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর দাবি, তাকে ক্ষমতাচ্যুত করতেই যুক্তরাষ্ট্র এই পাঁয়তারা করছে। সাধারণ মানুষের মনে ভয়, হয়তো যেকোনো সময় আকাশপথে হামলা বা আগ্রাসন শুরু হবে। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর গ্রেপ্তারের ভয়ে মানুষ এখন এসব নিয়ে কেবল ফিসফিস করে কথা বলে।

জনগণের ‘সুখী হওয়ার অধিকার’ রক্ষার দোহাই দিয়ে গত অক্টোবর মাসেই বড়দিনের উৎসব শুরু করে দেন মাদুরো। প্রায়ই তিনি দেশবাসীকে ‘পার্টি’ করার আহ্বান জানান। সরকারি টিভিতে তাকে নিয়মিত নাচতেও দেখা যায়।

কারাকাসের ‘পাসিও লস প্রসেরেস’ স্মৃতিসৌধটি এখন আলোর বন্যায় ভাসছে। উৎসবের এই চাকচিক্য দেখলে বোঝার উপায় নেই যে দেশটির সিংহভাগ এলাকা প্রতিদিন ভয়াবহ লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে থাকে। সেখানে কেউ ছবি তুলছেন, কেউবা সন্তানদের নিয়ে খেলাধুলা করছেন।

বিপণিবিতানগুলোতেও উপচেপড়া ভিড়। তবে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির কারণে দোকানপাটে পণ্য ঠাসা থাকলেও সাধারণ মানুষের পকেট প্রায় শূন্য। তাই কেনাকাটার চেয়ে চোখ বুলিয়েই বেশি আনন্দ নিচ্ছেন তারা।

মনোবিজ্ঞানী ইয়োরেলিস অ্যাকোস্তা মনে করেন, এই দীর্ঘস্থায়ী সংকট মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। অনিদ্রা, অবসাদ আর উদ্বেগের কারণে মানুষ এখন ‘সবকিছু নিরুপায়ভাবে মেনে নেওয়া’কে আত্মরক্ষার কৌশল হিসেবে বেছে নিয়েছে।

নগরীর একটি বেসবল স্টেডিয়াম এখন দর্শকে ঠাসা। খেলা দেখতে আসা ৫২ বছর বয়সি দোকানদার মাগদা অ্যাকোস্তা বলেন, ‘দেশের অবস্থা ভালো নয়—না অর্থনীতি, না সমাজ ব্যবস্থা। কিন্তু এখানে এলে সব ভুলে থাকা যায়। বেঁচে থাকার জন্য মাঝে মাঝে এমন দূরে সরে থাকা প্রয়োজন।’

মাঠে খেলা চললেও রাজনীতি কিন্তু মানুষের পিছু ছাড়ছে না। ৬৬ বছর বয়সি দর্শক লুইস এনরিক আলবারান মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানান। তার মতে, ভেনেজুয়েলার সম্পদ কেড়ে নেওয়ার কোনো অধিকার ওয়াশিংটনের নেই।

অন্যদিকে কার্লেইমি গঞ্জালেজ নামে ৩৮ বছর বয়সি এক নারী নিজের উদ্বেগ সামলাচ্ছেন ভাগ্যের ওপর ভরসা করে। তার মতে, সৃষ্টিকর্তা যা করবেন তা-ই হবে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আমাদের শিক্ষাব্যবস্থায় ১৪ ডিসেম্বরের প্রভাব

Next Post

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকারসহ তেল যুক্তরাষ্ট্র রাখবে বা বিক্রি করবে: ট্রাম্প

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকারসহ তেল যুক্তরাষ্ট্র রাখবে বা বিক্রি করবে: ট্রাম্প

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET