শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বদহজম ও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে জিরা পানি

Share Biz Online Share Biz Online
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫.৭:২১ অপরাহ্ণ
বিভাগ - স্বাস্থ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বদহজম ও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে জিরা পানি
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : জিরা রান্নাঘরের গুরুত্বপূর্ণ মসলা। বেশিরভাগ রান্নাতেই এই মসলার ব্যবহার হয়। এটি শুধু খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় না, স্বাস্থ্যেরও অনেক উপকার করে। কেননা জিরায় রয়েছে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-এ, ভিটামিন-সি, জিঙ্ক ও পটাশিয়াম। আর এ কারণে রোজ সকালে জিরাপানি পান করলে অনেক উপকার পাওয়া যায়। বিশেষ করে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন, তাদের জন্য এ পানীয় উপকারী। গ্যাস জমে পেট ফুলে শক্ত হয়ে যাওয়া, পেট ভার হয়ে থাকা, পেটে অস্বস্তি কিংবা পেট ব্যথাও সারাতে পারে জিরা পানি। শুধু তাই নয়, জিরা বদহজমের সমস্যাও দূর করতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিরা পানি। কেননা জিরা পটাশিয়াম, আয়রন ও ফাইবারের ভালো উৎস। নিয়মিত জিরা পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঘনঘন অসুস্থ হওয়ার সম্ভাবনাও কমে।

জিরা পানি শরীর থেকে টক্সিন বের করতে পারে। পরিপাকক্রিয়া ঠিক থাকলে, শরীর থেকে টক্সিন সহজেই পরিষ্কার হয়, ফলে ওজন হ্রাস এবং ফ্যাট কমে। তাই নিয়মিত জিরা পানে ওজন নিয়ন্ত্রণে থাকে।

খালি পেটে জিরা পানি পান ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। জিরা শরীরের ইনসুলিন উৎপাদনকে উদ্দীপিত করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

উচ্চ পরিমাণে পটাশিয়াম থাকায় জিরা পানি শরীরের সঠিক কর্মকাণ্ড বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

জিরা পানি লিভারের জন্যও উপকারী। এতে লিভারের ডিটক্সিফিকেশন বৈশিষ্ট্য রয়েছে। এটি ডাইজেস্টিভ এনজাইমের উৎপাদন বাড়ায়।

জিরা পানিতে অ্যান্টি-কার্সিনোজেনিক বৈশিষ্ট্য রয়েছে। এটি বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি হ্রাস করতে অত্যন্ত কার্যকরী। শুধু তাই নয়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও অত্যন্ত উপকারী জিরা পানি। নিয়মিত জিরা পানি পানে হৃদরোগজনিত নানা জটিলতা হ্রাস পায়।

জিরা পানিতে থাকা উপকারী উপাদানগুলো ত্বক উজ্জ্বল করে। এছাড়াও, জিরা পানি ব্রণের সমস্যা দূর করে এবং সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। এ পানি চুলের গোড়া শক্তিশালী করে তোলার পাশাপাশি, চুল পড়া প্রতিরোধ, খুশকি দূর এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যা দূর করতেও অত্যন্ত সহায়ক।

প্রথমে ১ চামচ জিরা পাত্রে সামান্য গরম করে নিন। এবার এ জিরা ভালো করে ধুয়ে নিন। এক কাপ কুসুম গরম পানিতে জিরা ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৩০ মিনিট অপেক্ষা করুন পানির রং হলদে ভাব আসা পর্যন্ত। পানিতে হলদে ভাব এলে পানি ছেকে নিন। খালি পেটে সকালে নিয়মিত এ পানীয় পান করলে এক সপ্তাহের মধ্যেই উপকার পাবেন।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে লিপ্ত

Next Post

ডিমেনশিয়ার ঝুঁকি কমায় ধূমপান ত্যাগ

Related Posts

স্বাস্থ্য

এন্ডোমেট্রিওসিস সম্পর্কে যা জানা জরুরি

স্বাস্থ্য

অমূল্য খাদ্য উপাদান সয়াবিন

স্বাস্থ্য

নিরাপদে ওজন কমানোর কার্যকর ৭ টিপস

Next Post
ডিমেনশিয়ার ঝুঁকি কমায় ধূমপান ত্যাগ

ডিমেনশিয়ার ঝুঁকি কমায় ধূমপান ত্যাগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET