সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বাইপাস সড়কের কাজ থেমে থাকায় কুড়িগ্রাম শহরে যানজট

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ২৩ জুলাই ২০২৫.১২:০০ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কুড়িগ্রামে ১৭ হাজার হতদরিদ্র পেল সরকারি স্বাস্থ্যকর ল্যাট্রিন
271
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আমানুর রহমান খোকন, কুড়িগ্রাম : কুড়িগ্রাম শহরে ব্যাপক যানজটে জনজীবনে চরম দুর্ভোগ নেমেছে। সাধারণ মানুষ তাকিয়ে আছে কবে শুরু করা হবে বাইপাস সড়কের কাজ। তবে অনেক আগেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হলেও কাজের কার্যাদেশ না পাওয়ায় বাইপাস সড়কের নির্মাণকাজ শুরু করতে পারছেন না ঠিকাদার।

জানা যায়, কুড়িগ্রাম শহরে প্রবেশের প্রধানসড়ক শাপলা চত্বর থেকে আরকে সড়কের ত্রি-মোহনী বাজার পর্যন্ত, শাপলা চত্বর থেকে কেসি সড়কের ভোকেশনাল মোড় ও শাপলা চত্বর থেকে কেভি সড়কের বীর প্রতীক তারামন বিবির মোড় পর্যন্ত ব্যাপক যানজট লেগে থাকে। যানজটের কারণে সঠিক সময়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না। যানজটে পড়ে মুমূর্ষু রোগীরা চিকিৎসার আগেই রাস্তায় মারা যাচ্ছেন। কুড়িগ্রাম জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যথাসময়ে উপস্থিত হতে না পেয়ে আর্কি ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এ ছাড়া শহরে অবস্থিত কুড়িগ্রাম সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বর্ডার গার্ড স্কুল, পুলিশ লাইন্স স্কুল, বেসরকারি মজিদা আর্দশ ডিগ্রি কলেজ, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, রিভার ভিউ হাই স্কুল, আলিয়া কামিল মাদরাসা, ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ, পলিটেকনিকেল কলেজ, নীলারাম স্কুল অ্যান্ড কলেজ এবং খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থাকায় শির্ক্ষাীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যানজটের কারণে সঠিক সময় শিক্ষাপ

এ বিষয়ে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লাবণ্য, আফিয়া ও সাথী বলেন, শহরে অনেক যানজট থাকায় সময়মতো আমরা কেউ স্কুলে যেতে পারি না। অনেকেই কয়েকবার সড়ক দুর্ঘটনার পড়েছি। বাইপাস সড়ক হলে শহরের যানজট কমে যাবে, এতে শিক্ষার পরিবেশ অনেক ভালো হবে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের রোগীর স্বজন আব্দুল মতিন, রাজু মিয়া ও এরশাদুল খান বলেন, শহরে এত বেশি যানজট থাকে যে আমরা জরুরি রোগী সময়মতো হাসপাতালে আনতে পারি না। বাইপাস সড়ক হলে রোগীকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করাতে পারব। তখন আর রাস্তায় মরতে হবে না।

আবদুল ওয়াব খ›কার ও কমল চন্দ্র দাস বলেন, আদালতে মামলার তারিখ ছিল যানজটে পড়ে সময়মতো আদালতে হাজির হতে না পেয়ে জরিমানা দিতে হলো। বাইপাস সড়ক থাকলে আমাদের এই জরিমানার টাকা আদালতে দিতে হতো না।

কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, বাইপাস সড়ক না থাকায় মূল শহরে অনেক যানজট সৃষ্টি হয়। জেলার সব গুরুত্বপূর্ণ অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল শহরের ভেতরেই। বড় বড় যানবাহন শহরের ভেতরে ঢুকলেই যানজটের সঙ্গে অনেকের প্রাণও চলে যায়। বাইপাস সড়ক হলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে।

কুড়িগ্রাম সড়ক বিভাগ জানায়, শহরের যানজট এড়াতে কেভি সড়কের বীর প্রতীক তারামন বিবির মোড় থেকে আরকে সড়কের দাশেরহাট বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার বাইপাস সড়কের টেন্ডার প্রক্রিয়া শেষ করা হয়েছে। এরই মধ্যে জমি অধিগ্রহণের তিনটি মামলার দুটি শেষ করা হয়েছে। জমির মালিকরা তাদের সম্পদের ক্ষতিপূরণ পেয়েছেন। অপর মামলাটিও নিষ্পত্তির কার্যাদেশ পেলে ৯৮ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম শহরের বাইপাস সড়কের কাজ শুরু করা হবে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের এসডি মেহেদী হাসান বলেন, বাইপাস সড়কের তিনটি এলএ কেসের মধ্যে দুটি শেষ হয়েছে। আর একটিও শেষের দিকে। খুব তাড়াতাড়ি বাইবাস সড়কের কাজ শুরু করা হবে।

কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, কুড়িগ্রাম শহরের যানজট কমাতে বাইপাস সড়ক অতি জরুরি। আমরা এরই মধ্যে টেন্ডার করেছি। অধিগ্রহণের কাজ শেষ হলেই কার্যাশে দিয়ে বাইপাস সড়কের কাজ শুরু করব।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সোনার দাম বাড়ল

Next Post

ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যুর ঘটনায় নতুন মোড়

Related Posts

বিএএসএমের ডিজির বেতন পৌনে দুই লাখ টাকা!
শীর্ষ খবর

বিএএসএমের ডিজির বেতন পৌনে দুই লাখ টাকা!

বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা
শীর্ষ খবর

বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানা
দিনের খবর

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

Next Post
আহত ৮৫ জন ঢাকা মেডিকেলে

আহত ৮৫ জন ঢাকা মেডিকেলে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিএএসএমের ডিজির বেতন পৌনে দুই লাখ টাকা!

বিএএসএমের ডিজির বেতন পৌনে দুই লাখ টাকা!

বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা

বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

সংস্কারের বড় চ্যালেঞ্জ পরিকল্পনা নয়, বাস্তবায়ন :দেবপ্রিয়

সংস্কারের বড় চ্যালেঞ্জ পরিকল্পনা নয়, বাস্তবায়ন :দেবপ্রিয়

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET