গত ১০ মে, ২০২৬ রোববার জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) এবং বার্জার ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর মধ্যে ডেকোরেটিভ পেইন্টারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের পক্ষে মো. খায়েরুজ্জামান মজুমদার, চেয়ারম্যান (এনএইচআরডিএফ), সচিব, অর্থবিভাগ, অর্থমন্ত্রণালয় এবং বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে (বিটিআই)-এর চেয়ারম্যান ও বার্জার পেইন্টসের প্রধান বিপণন কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে প্রথমবারের চুক্তি অনুসারে পেইন্টিং ফর কন্সট্রাকশন লেভেল-২ এর শর্ট কোর্সের ৭টা ব্যাচ সফলভাবে সম্পন্ন এবং দ্বিতীয়বারের মতো লেভেল-২ শর্ট কোর্স নবায়নসহ ঢাকার পাশাপাশি রাজশাহীতেও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একসঙ্গে কাজ করার উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’ এ ছাড়া তিনি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
প্রিন্ট করুন







Discussion about this post