শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিএসইসির প্রশ্নবিদ্ধ ভূমিকা কাম্য নয়

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬.১:২৬ পূর্বাহ্ণ
বিভাগ - সম্পাদকীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

পুঁজিবাজার ও ব্যাংক খাত এই দুই গুরুত্বপূর্ণ খাতের ওপরই দেশের অর্থনীতির স্থিতিশীলতা অনেকাংশে নির্ভরশীল। অথচ বিস্ময়করভাবে দেখা যাচ্ছে, গুরুতর অনিয়ম, আইন লঙ্ঘন এবং বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের পরও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো কার্যত নীরব ভূমিকা পালন করছে। ন্যাশনাল ব্যাংককে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই নীরবতার এক উদ্বেগজনক উদাহরণ।
তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলকÑএটি পুঁজিবাজারের একটি মৌলিক শর্ত। কিন্তু ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম স্পষ্টভাবে লঙ্ঘিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। শেয়ার হোল্ডিং কমে যাওয়া, আবার হঠাৎ বৃদ্ধি পাওয়াÑএসব পরিবর্তনের ক্ষেত্রে বাধ্যতামূলক ডিসক্লোজার না দেওয়া বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার শামিল। অথচ এই অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। এখানেই প্রশ্ন ওঠেÑনিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা কোথায়? বাংলাদেশ ব্যাংক মূলধন ও তারল্য ব্যবস্থাপনায় নজরদারি করে, আর বিএসইসি ও ডিএসই পুঁজিবাজারের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্বে। কিন্তু যখন একটি প্রতিষ্ঠান বারবার নিয়ম ভেঙেও পার পেয়ে যায়, তখন তা শুধু একটি ব্যাংকের সমস্যা নয়; বরং পুরো নিয়ন্ত্রক কাঠামোর বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে।
ন্যাশনাল ব্যাংকের অতীতও অনিয়মে পরিপূর্ণ। পরিবারতন্ত্র, বেনামি ঋণ, কমিশনের বিনিময়ে ঋণ প্রদান, এমনকি পরিচালনা পর্যায়ে দ্বন্দ্বÑসব মিলিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই দুর্বলতার দিকে ধাবিত হয়েছে। এর ফল ভোগ করছেন আমানতকারী ও সাধারণ বিনিয়োগকারীরা। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, তারল্য সংকট এবং কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার ওপর নির্ভরশীলতাÑ সবকিছুই একটি গভীর ব্যবস্থাপনা সংকটের ইঙ্গিত দেয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এতকিছুর পরও দায়বদ্ধতার অভাব। শেয়ার লেনদেন বিষয়ে কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের অস্পষ্ট বক্তব্য, নিয়ন্ত্রকদের দায়িত্ব এড়িয়ে যাওয়াÑএসবই একটি অস্বচ্ছ ও জবাবদিহিহীন পরিবেশ তৈরি করছে। এতে বাজারে আস্থা কমে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে পুরো অর্থনীতির জন্য ক্ষতিকর। তা ছাড়া দেশের ব্যাংক খাতের সার্বিক আবস্থা কিছুদিন আগেও যথেষ্ট উদ্বেগজনক ছিল। আর সেটা হয়েছে ব্যাংক পরিচালক তথা মালিক কর্তৃপক্ষের যোগসাজশে। সেখানে নিয়ন্ত্রক সংস্থা তথা দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো নিজ নিজ অবস্থান থেকে ন্যায়-সঙ্গতভাবে কার্যকর ভূমিকা রাখলে এমন পরিস্থিতি দেখতে হতো না। আর দেশের অর্থণৈতিক পরিস্থিতিও এতটা দুর্দশাগ্রস্ত হতো না। এ অবস্থায় প্রয়োজন কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ। প্রথমত, শেয়ার ধারণ ও লেনদেন সংক্রান্ত সব অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে, যাতে কোনো প্রতিষ্ঠান প্রভাব খাটিয়ে নিয়ম এড়িয়ে যেতে না পারে। তৃতীয়ত, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সবশেষে বলা যায়, ‘সব জেনেও নীরবতা’ কোনো সমাধান নয়; বরং এটি সমস্যাকে আরও গভীর করে। অর্থনীতির স্বার্থে এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণে চরম অনিশ্চয়তা

Next Post

এন্ডোমেট্রিওসিস সম্পর্কে যা জানা জরুরি

Related Posts

সম্পাদকীয়

ভালো ভাবনার বছর ১৪৩৩!

সম্পাদকীয়

ইতিহাসের দর্পণে বঙ্গাব্দ: সম্রাট আকবর থেকে আজকের বৈশাখ

সম্পাদকীয়

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নীরব আত্মসংকট

Next Post

এন্ডোমেট্রিওসিস সম্পর্কে যা জানা জরুরি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET