শুক্রবার, ১৫ মে, ২০২৬
৩১ চৈত্র ১৪৩৩ | ২৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রেলভবন ঘেরাও করবেন অস্থায়ী শ্রমিকরা

বেতনবঞ্চিত তিন মাস

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫.২:৩৯ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা (টেম্পোরারি লেবার রিক্রুটমেন্ট-টিএলআর) টানা তিন মাস বেতন পাচ্ছেন না। এ অবস্থায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ সকালে রেলভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন শ্রমিকরা।

বাংলাদেশ রেলওয়ে টিএলআর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো. শাওন গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রেলওয়ের ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাট বিভাগের শত শত টিএলআর শ্রমিক বর্তমানে গেটকিপার, শর্টার, খালাসি, ওয়েম্যান, রেস্টহাউস বেয়ারা, পয়েন্টসম্যান ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তিন মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমিক। বেতন না পাওয়ায় অনেকে এক বেলা খেয়ে দুই বেলা উপাস থাকছেন। পরিবারের সদস্যদের নিয়ে দুঃসহ দিন কাটছে তাদের।’

এর আগে গত ১ আগস্ট ও ৫ অক্টোবর দুই দফায় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিকরা। তবে আশ্বাস সত্ত্বেও এখনও বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকদের দাবি, বিভাগীয় কর্মকর্তারা ‘বাজেট অনুমোদন হয়নি’ এমন অজুহাত দেখিয়ে বেতন প্রদানে বিলম্ব করছেন, যা তাদের জন্য অত্যন্ত হতাশাজনক।

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে দেয়া এক চিঠিতে হুঁশিয়ার করে বলা হয়, ‘২০ অক্টোবরের মধ্যে তিন মাসের বকেয়া বেতন এবং নিয়মিত মাসিক বেতন প্রদানের সুনির্দিষ্ট ব্যবস্থা না নিলে আমরা ২১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে যেতে বাধ্য হবো। এ অবস্থায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলে এর দায়ভার টিএলআর শ্রমিকদের নয়, বরং রেল কর্তৃপক্ষের ওপর বর্তাবে।’

টিএলআরদের চার  দাবি হচ্ছে: তিন মাসের বকেয়া বেতন ও সম্প্রতি ২০২৫-এর নীতিমালার দৈনিক ভিত্তিতে ৩০ দিনের হিসাবে বেতন পরিশোধ করতে হবে; প্রতিমাসের ১০ তারিখে কোনোরকম বিলম্ব ছাড়া বেতন পরিশোধ করতে হবে; সব অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের প্রথা নিশ্চিত করতে হবে এবং নিরাপদ কর্মস্থল ও কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডিএসইতে সূচকের উত্থানেও কমলো লেনদেন

Next Post

নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির

Related Posts

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু
শীর্ষ খবর

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’
সারা বাংলা

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস
সারা বাংলা

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

Next Post
নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির

নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET