রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বেনাপোলে ঘুসকাণ্ডে বরখাস্ত রাজস্ব কর্মকর্তা শামীমা

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫.৯:২৩ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বেনাপোলে ঘুসকাণ্ডে বরখাস্ত  রাজস্ব কর্মকর্তা শামীমা
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, বেনাপোল (যশোর) : বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুসের মামলায় সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে তার গ্রেপ্তারের বিষয়টি ছিল একেবারেই নাটকীয়, প্রথমে ছেড়ে দেয়া, জনরোষ, অবরোধ, পরদিন সকালে নতুনভাবে গ্রেপ্তার। অবশেষে বরখাস্ত হলেন তিনি।

দুদক সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর দুই লাখ ৭৬ হাজার টাকা ঘুস লেনদেনের অভিযোগে শামীমা আক্তার ও কাস্টমস কর্মচারী হাসান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে শামীমাকে ছেড়ে দিয়ে শুধু হাসানকে গ্রেপ্তার দেখায় দুদক।

এ খবর ছড়িয়ে পড়তেই বেনাপোল বন্দরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা অভিযোগ তোলেন, ঘুসের মূল হোতাকে ছেড়ে দেয়া হয়েছে, আটক হয়েছে কেবল সহযোগী। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বন্দর এলাকা এক ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা।

শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে সরে আসে দুদকের দল। পরে তারা তদন্ত অব্যাহত রাখে। পরদিন সকালে

অর্থাৎ ৮ অক্টোবর, দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের নির্দেশে যশোর শহরের ধর্মতলা এলাকা থেকে শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বলেন, তদন্তের স্বার্থে প্রাথমিক পর্যায়ে সবাইকে একসঙ্গে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযোগের প্রমাণ পাওয়ার পর রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম আমাদের নজরদারিতে আছে। তিনি আরও জানান, ‘বেনাপোল বন্দরে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে অব্যাহতভাবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

এরই মধ্যে এনবিআর গতকাল বৃহস্পতিবার এক অফিস আদেশে জানিয়েছে, দুদকের মামলায় গ্রেপ্তার হওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হলো।

বেনাপোল স্থলবন্দরে ঘুস ও দুর্নীতির অভিযোগ নতুন নয়। প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয় এই বন্দরে, যেখানে রাজস্বের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘুসের সংস্কৃতি।

এক সিঅ্যান্ডএফ প্রতিনিধি বলেন, ‘প্রথমে মনে হয়েছিল, আবারও প্রভাব খাটানো হচ্ছে। কিন্তু দুদকের চূড়ান্ত পদক্ষেপে আমরা সন্তুষ্ট।’

বেনাপোল বন্দর এলাকায় এখন আলোচনার মূল বিষয় একটাই, দুদক কি এবার সত্যিই বন্দরের ঘুষের জাল ছিন্ন করতে পারবে?

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাবের চৌধুরী দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন

Next Post

ভুয়া ৩ বিদেশি বিশ্ববিদ্যালয় শনাক্ত

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

Next Post

ভুয়া ৩ বিদেশি বিশ্ববিদ্যালয় শনাক্ত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET