রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভারতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

Share Biz News Share Biz News
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫.১২:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভারতে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : আগামী পাঁচ বছরে ভারতে দেড় হাজার কোটি (১৫ বিলিয়ন) ডলার বিনিয়োগ করবে গুগল। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিশাল ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপন করা হবে। খবর:  এএফপি।

গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস কুরিয়ান নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরে আমরা যতগুলো এআই হাব-এ বিনিয়োগ করছি, তার মধ্যে এটিই সবচেয়ে বড়।’

কুরিয়ান বলেন, আগামী পাঁচ বছরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে ‘১ হাজার ৫০০ কোটি ডলার মূলধন বিনিয়োগ’ করে ‘গিগাওয়াট-স্কেলে একটি এআই হাব’ তৈরি করা হবে।

কুরিয়ান আরও বলেন, গুগলের পরিকল্পনা হলো, ভবিষ্যতে কেন্দ্রটিকে ‘একাধিক গিগাওয়াটে উন্নীত’ করা।

চলতি বছরের শেষে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে এর ব্যবহার বাড়তে থাকায় দেশটিতে এআই টুলস ব্যবহার করে সমস্যা সমাধানের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে।

ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিনিয়োগের জন্য গুগলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এই ডিজিটাল অবকাঠামো আমাদের ‘ইন্ডিয়া এআই ভিশন’-এর লক্ষ্য পূরণে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, ‘এই দিনটি খুবই আনন্দের।’

রাজ্যের প্রযুক্তিমন্ত্রী নারা লোকেশ এক্স-এ লেখেন, ‘এটি একটি যুগান্তকারী বিনিয়োগ। এক বছর ধরে নিবিড় আলোচনা ও নিরলস প্রচেষ্টার পর এই চুক্তি হয়েছে।’

লোকেশ আরও লেখেন, ‘এটি আমাদের রাজ্যের ডিজিটাল ভবিষ্যৎ, উদ্ভাবন ও বৈশ্বিক মর্যাদার জন্য বিশাল অগ্রগতি। এটি মাত্র শুরু।’

এদিকে এই মাসে যুক্তরাষ্ট্রের স্টার্ট-আপ ‘অ্যানথ্রপিক’, আগামী বছর ভারতে একটি অফিস খোলার ঘোষণা করেছে।

অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।

মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আমোদিকে জানান, ‘ভারতের প্রাণবন্ত প্রযুক্তি ইকোসিস্টেম ও প্রতিভাবান যুবসমাজ এআই উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

এছাড়া মোদি ‘উন্নয়নের জন্য এআই-এর পূর্ণ সদ্ব্যবহার’ করতে চাওয়ার কথাও উল্লেখ করেন।

অ্যানথ্রপিকের এই পদক্ষেপের আগে ভারতের বাজারে আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান।

ওপেনএআই জানায়, তারা এ বছরের শেষের দিকে ভারতে একটি অফিস খুলবে।

প্রতিষ্ঠানটির প্রধান স্যাম অল্টম্যান জানান, গত এক বছরে ভারতে চ্যাটজিপিটির ব্যবহার চারগুণ বেড়েছে।

এদিকে এআই প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি জুলাইয়ে ভারতীয় টেলিকম জায়ান্ট এয়ারটেলের সঙ্গে একটি বড় অংশীদারত্বের ঘোষণা দেয়।

এর আওতায় এয়ারটেলের ৩৬ কোটি গ্রাহক এক বছরের জন্য ফ্রি-তে পারপ্লেক্সিটি প্রো সাবস্ক্রিপশন পাবেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এমএফএস সেবায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় মনোযোগী হোন

Next Post

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত

Related Posts

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ
আন্তর্জাতিক

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

Next Post
শিল্প আমদানিতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET