রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভারত-ইইউয়ের ঐতিহাসিক চুক্তি, শুল্ক কমছে গাড়ি ও বস্ত্রপণ্যে

Share Biz News Share Biz News
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : দীর্ঘদিনের অপেক্ষার পর ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। গতকাল মঙ্গলবার উভয় পক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনিশ্চিত সম্পর্কের প্রেক্ষাপটে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইইউ জানিয়েছে, এই চুক্তির ফলে ২০৩২ সালের মধ্যে ভারতে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সাত বছরে ইইউ ৯৯ দশমিক ৫ শতাংশ পণ্যের ওপর শুল্ক কমাবে। ভারতীয় সামুদ্রিক পণ্য, চামড়া, বস্ত্র, রাসায়নিক দ্রব্য, রাবার, ধাতু ও স্বর্ণালংকারে শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি সই হয়েছে। বিশ্বজুড়ে মানুষ একে সবচেয়ে বড় চুক্তির বলে অভিহিত করছে।

তিনি আরও বলেন, এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের লাখো মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

এই চুক্তির মাধ্যমে ভারতের কঠোরভাবে নিয়ন্ত্রিত বাজার আরও উন্মুক্ত হবে। ইইউয়ের বিবৃতি অনুযায়ী, বর্তমানে গাড়ির ওপর ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক থাকলেও তা পাঁচ বছরে কমিয়ে ১০ শতাংশে নামানো হবে। এতে ভক্সওয়াগেন, রেনল্ট, মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউর মতো ইউরোপীয় গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো লাভবান হবে।

এছাড়া ভারত আমদানি করা ওয়াইনের ওপর শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে তাৎক্ষণিকভাবে ৭৫ শতাংশ করবে, যা ধাপে ধাপে ২০ শতাংশে নামানো হবে। মদের ওপর শুল্ক কমিয়ে ৪০ শতাংশ করা হবে।

চুক্তির আওতায় যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, রাসায়নিক দ্রব্য, লোহা, ইস্পাতসহ নানা ইউরোপীয় পণ্যের ওপরও শুল্ক কমানো হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আজ ইউরোপ ও ভারত ইতিহাস তৈরি করেছে। এটি কেবল শুরু।

২০২৫ সালের মার্চ পর্যন্ত অর্থবছরে ভারত ও ইইউয়ের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৬ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ভারত সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, আইনি যাচাই শেষে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সই হবে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

একীভূত ব্যাংকের চ্যালেঞ্জ ও বাস্তবতা

Next Post

যুক্তরাষ্ট্রে তীব্র ঝড়ে নিহত ৩০ হাজারো ফ্লাইট বাতিল

Related Posts

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক

সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

উত্তেজনা বাড়ছে, কিউবা নিয়ে সংলাপের আহ্বান
আন্তর্জাতিক

উত্তেজনা বাড়ছে, কিউবা নিয়ে সংলাপের আহ্বান

Next Post

যুক্তরাষ্ট্রে তীব্র ঝড়ে নিহত ৩০ হাজারো ফ্লাইট বাতিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী

এস আলম ইস্যুতে ইসলামী ব্যাংক ঘিরে নতুন দাবি

এস আলম ইস্যুতে ইসলামী ব্যাংক ঘিরে নতুন দাবি

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

আমদানি ব্যয় বাড়ায় বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

আমদানি ব্যয় বাড়ায় বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

ব্যবসাবান্ধব বাজেটের আহ্বান এমসিসিআইয়ের

ব্যবসাবান্ধব বাজেটের আহ্বান এমসিসিআইয়ের




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET