শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভেনেজুয়েলার একটি তেল কারখানা

ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে ভারত

Share Biz News Share Biz News
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে জ্বালানি তেলের নতুন উৎস খুঁজছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যুক্তরাষ্ট্রের অনুমোদন নিয়ে আবার ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার চেষ্টা করছে।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র গত শুক্রবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ভারত এমনিতে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে চাপে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই বাস্তবতায় ভারত এবার যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ভেনেজুয়েলার তেল কেনার পরিকল্পনা করছে।

সূত্রগুলো জানায়, অনুমোদন পেতে রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসেছেন। ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর পাঁচ কোটি ব্যারেল তেল পাঠানো নিয়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে যে আলোচনা চলছে, তার মধ্যেই এ যোগাযোগ এগোচ্ছে।

গতবছরের গোড়ায় দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক বোমা মেরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে ভারত, চীন ও ব্রাজিলের মতো একাধিক দেশের ওপর ‘খড়গহস্ত’ হয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের অঙ্গীকার ছিল, ক্ষমতায় আসার পরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু তার সেই আশার গুড়ে বালি। ভূরাজনীতিতে ঝানু খেলোয়াড় ভ্লাদিমির পুতিন ট্রাম্পের কথায় পাত্তাই দিচ্ছেন না। যুদ্ধবিরতির আলোচনা যতটুকু এগোচ্ছে, ততটুকু পুতিনের শর্তানুসারেই হচ্ছে।

এই পরিস্থিতিতে রাশিয়ার সবচেয়ে পরীক্ষিত মিত্র ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা অব্যাহত রাখলেও বাস্তবতা হলো, রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ তারা ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিল পেশ করেছে।

এমন পরিস্থিতিতে ভারতের জন্য ভেনেজুয়েলা থেকে তেল কেনার ‘বিকল্প’ খুলে রেখেছেন ট্রাম্প। ভারতের সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে দাবি করা হয়, হোয়াইট হাউস জানিয়েছে, তারা ভারতকে একটি নতুন ব্যবস্থার মাধ্যমে ভেনেজুয়েলা থেকে তেল কেনার অনুমতি দেবে। তবে এর নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসনের হাতে থাকবে।

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ভারতকে ভেনেজুয়েলার তেল কেনার ক্ষেত্রে অনুমতি দিতে পারে, তবে কেনাবেচার ক্ষেত্রে কী শর্ত দেওয়া হবে, তা শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত হয়নি।

ভারত এক সময় ভেনেজুয়েলার কাছ থেকে বিপুল পরিমাণে তেল কিনত। তবে পরে দক্ষিণ আমেরিকার ওই দেশের ওপর যুক্তরাষ্ট্রে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করলে সেখান থেকে তেল কেনা বন্ধ করে ভারত।

রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ নিয়মকানুন মেনে ভেনেজুয়েলার তেল কেনা নিয়ে আগ্রহ দেখিয়েছে। রিলায়েন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল যদি বিশ্ববাজারে বিক্রির অনুমতি দেয় হোয়াইট হাউস, সে ক্ষেত্রে তারা চুক্তি নিয়ে বিবেচনা করবে।

ভেনেজুয়েলার তেল ভারতের জন্য রাশিয়ার তেলের কিছুটা বিকল্প হতে পারে। রিলায়েন্স আগে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ভারতীয় ক্রেতা ছিল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ মাসে তারা রাশিয়া থেকে কোনো অপরিশোধিত তেলের চালান নিচ্ছে না, রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে ট্রাম্পের চাপের মুখে আছে ভারত।

গুজরাটের পশ্চিমাঞ্চলে রিলায়েন্সের দুটি পরিশোধনাগার আছে। এসব পরিশোধনাগারের সম্মিলিত তেল পরিশোধন সক্ষমতা দৈনিক প্রায় ১৪ লাখ ব্যারেল। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ভেনেজুয়েলার মেরেইয়ের মতো তুলনামূলক সস্তা ও ভারী অপরিশোধিত তেল সেখানে প্রক্রিয়াজাত করা যায়।

রিলায়েন্স ও ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলবাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের আগে দেশটির অপরিশোধিত তেলের তৃতীয় গুরুত্বপূর্ণ বাজার ছিল ভারত। তখন তারা দৈনিক প্রায় ৪ লাখ ব্যারেল তেল আমদানি করত।

বিশ্বের সবচেয়ে বড় তেল পরিশোধনাগার ভারতের রিলায়েন্স। ফলে তাদের বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করতে হয়। কয়েক বছর আগে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমোদন পেয়েছিল ভারতীয় এ সংস্থা।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ওই অনুমোদনের আওতায় ২০২৫ সালের প্রথম চার মাসে রিলায়েন্সকে চার দফায় দৈনিক গড়ে প্রায় ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হয়।

তবে মার্চ ও এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র পিডিভিএসএর বিভিন্ন ব্যবসায়িক অংশীদারকে দেওয়া অধিকাংশ লাইসেন্স স্থগিত করে। একইসঙ্গে মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে ভেনেজুয়েলার তেল ক্রেতাদের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকিও দেয় ওয়াশিংটন।

 

 

 

 

 

 

 

 

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রেমিট্যান্সের প্রবাহ সচল রাখতে প্রান্তিক মানুষের অবদান

Next Post

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে হলদিয়ায় নৌঘাঁটি করছে ভারত

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেনে গতি, প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা

Next Post

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে হলদিয়ায় নৌঘাঁটি করছে ভারত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET