রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মামলার তথ্য প্রকাশের পর দেশ ছাড়লেন ওয়াসার বদরুল!

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫.১২:০০ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, দিনের খবর, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মামলার তথ্য প্রকাশের পর দেশ ছাড়লেন ওয়াসার বদরুল!
357
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

মীর আনিস : জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি ঢাকা ওয়াসার কর্মকর্তা বদরুল আলম জানতেন না। এ মামলার কথা। দৈনিক শেয়ার বিজ পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর পালিয়ে গেছেন সৌদি আরবে। তবে তিনি ওমরাহ করার কথা বলে প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়েছেন বলে জানিয়েছে ওয়াসা।
জানা গেছে, জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও নিয়মিত অফিস করছিলেন ঢাকা ওয়াসার মডস্ জোন ৪-এর সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম। গত ২৭ জুলাই দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রথম পাতায় ‘হত্যা মামলার আসামি হয়েও ঢাকা ওয়াসায় বহাল বদরুল’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। সংবাদ প্রকাশের পরপরই বিদেশে পালিয়ে যান ওই কর্মকর্তা।
তবে গতকাল বুধবার ঢাকা ওয়াসার জনসংযোগ কর্মকর্তা আব্দুল কাদের শেয়ার বিজকে বলেন, বদরুল ওমরাহ করার জন্য ছুটি নিয়েছেন। এ সংক্রান্ত ছুটির আদেশটি ওয়াসার ওয়েবসাইটে পাওয়া যাবে।’
অবশ্য পরে গতকাল সারাদিনই ওয়াসার ওয়েবসাইটে ঢোকা যায়নি। এ দিকে ওয়াসার কর্মকর্তারা বলছেন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও তিনি নিয়মিত অফিস করছিলেন এতদিন। এটা খুবই দুঃখজনক। ঢাকা ওয়াসার কার্যকরী ভূমিকা রাখতে না পারার কারণেই দুর্নীতিবাজ বদরুল দেশত্যাগ করতে পেরেছেন।
গ্রেপ্তার এড়িয়ে বদরুল কীভাবে বিদেশে পাড়ি জমালেন ওয়াসার কর্মকর্তাদের মধ্যে সেই প্রশ্ন উঠেছে। কারা তাকে বিদেশে যেতে সাহায্য করেছেন, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।
ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সহযোগীরা এখনও ওয়াসায় বিদ্যমান। তাকসিম এ খানের স্টাফ অফিসার ছিলেন বদরুল আলম। এমডির ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে ওয়াসাকে অনিয়ম-দুর্নীতির আখড়া বানিয়েছিলেন এই বদরুল আলম। স্টাফ অফিসার থাকাকালীন তিনি দুই হাতে অবৈধ অর্থ কামিয়েছেন। তাকসিম খানের সব অপকর্মের হোতা এই বদরুল। পটপরিবর্তনের পরে তাকসিম খান পালিয়ে গেলেও লেবাস পরিবর্তন করে মডস্ জোন ৪-এ বসেই সরকারবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু এ বছরের ২৫ মে তাকে ওএসডি করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়।
জানা গেছে, ২ কোটি টাকা দামের গাড়িতে চড়ে চলাফেরা করা বদরুল ধরা ছোঁয়ার বাইরে থাকতেন। ওমরাহ হজের নামে ছুটি নিয়ে তিনি নিরাপদে দেশত্যাগ করার আগে করেছেন আরেকটি কাজ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে পিএইচডি করার অনুমতি নিয়েছেন বদরুল। সুদূরপ্রসারী চিন্তাভাবনা করেই তিনি এগিয়ে ছিলেন। তিনি জানতেন তাকসিম এ খানের দুর্নীতির তদন্ত শুরু হলে ফেঁসে যেতে পারেন। এরই মাঝে ফাঁস হয়ে যায় তিনি গুলশান থানার একটি হত্যা মমিলার আসামি। এর পরেই তিনি সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান বিদেশে।
পতিত সরকারবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে ব্যাপক সক্রিয় ভূমিকা পালনের অভিয়োগ থাকার পরেও ঢাকা ওয়াসা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। জুলাই হত্যার মামলার আসামি শীর্ষক সংবাদ শেয়ার বিজ প্রত্রিকায় প্রকাশের পরেও বদরুলের বিরুদ্ধে নেয়নি কর্তৃপক্ষ। এ সুযোগকে কাজে লাগিয়ে বদরুল দেশ ছেড়ে পালিয়ে যান। তাকসিম ও বদরুল পালিয়ে গেছেন কিন্তু সিস্টেমটা এখনও রয়ে গেছে। তাকসিম ও বদরুল সিন্ডিকেট ভেঙে ঢাকা ওয়াসাকে নতুনরূপে সাজাতে হবে বলে মনে করেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।
প্রকৌশলী বদরুল আলমের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) (আরপিইঅ্যান্ডডি) ড. মনিরুজ্জামানকে ফোন দেয়া হলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে বাড্ডার পারভেজ ব্যাপারী নিহত হন। এ ঘটনায় পারভেজ ব্যাপারীর বাবা সবুজ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আদালতে মামলা করেন। মামলার এজাহারভুক্ত অন্য আসামির মধ্যে একজন ছিলেন ওয়াসার মডস জোন ৪-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম।
আরও জানা গেছে, গুলশান থানার সিআর মামলায় (নম্বর ৩১৬/২৫ (আমলি আদালত) শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দীন নাসিমসহ অনেকেই আসামি করা হয়। ওই মামলার ১৮১ নম্বর আসামি হলেন ওয়াসার কর্মকর্তা মোহাম্মদ বদরুল আলম।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সালমান-সায়ান-শিবলী পুঁজিবাজারে নিষিদ্ধ

Next Post

সরকার পরিচালনায় নাগরিকদের কথা শুনতে হবে

Related Posts

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭
জাতীয়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী
জাতীয়

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী

Next Post
সরকার পরিচালনায় নাগরিকদের কথা শুনতে হবে

সরকার পরিচালনায় নাগরিকদের কথা শুনতে হবে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সন্তানকে উদ্বুদ্ধ করবেন কীভাবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET