বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মালয়েশিয়ায় ‘জঙ্গি’ সন্দেহে আটক ৩ জন দেশে, জিজ্ঞাসাবাদ চলছে: আসিফ নজরুল

Meer Moniruzzaman Meer Moniruzzaman
শনিবার, ৫ জুলাই ২০২৫.১১:৫১ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মালয়েশিয়ায় ‘জঙ্গি’ সন্দেহে আটক ৩ জন দেশে, জিজ্ঞাসাবাদ চলছে: আসিফ নজরুল
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে ইতিমধ্যে তিনজন দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, দেশে ফেরত আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ভবিষ্যতে যারা ফিরবেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

শুক্রবার (৪ জুলাই) রাতে এক বক্তব্যে একথা জানান তিনি।

প্রবাসীকল্যাণ উপদেষ্টা জানান, সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, বাংলাদেশি শ্রমিকদের একটি চক্র আইএস মতাদর্শ ছড়ানো ও তহবিল সংগ্রহে জড়িত ছিল। এই চক্রটি সিরিয়া ও বাংলাদেশে আইএসের জন্য অর্থ পাঠাতো।

খালিদ ইসমাইল বলেন, “এই চক্রটি ১০০ থেকে ১৫০ জন বাংলাদেশিকে জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত করেছে বলে আমরা ধারণা করছি। যাঁদের সংশ্লিষ্টতা কম, তাঁদের ফেরত পাঠানো হবে। যাঁরা গভীরভাবে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মালয়েশিয়ার পুলিশপ্রধানের বরাত দিয়ে রয়টার্স জানায়, আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং বাকি ১৬ জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা কঠোরভাবে তদন্ত করছি। মালয়েশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। তাই দুই দেশ একসঙ্গে কাজ করবে। জঙ্গিবাদে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে মালয়েশিয়ার উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ করছি। দেশে ফেরত আসা ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। যদি মালয়েশিয়া থেকে কোনো প্রমাণ পাই কিংবা নিজেরাই যদি কিছু পাই, তাহলে বিচার থেকে কেউ রেহাই পাবে না।’

উল্লেখ্য, ২০১৬ সালে কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট একটি হামলার পর দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের গ্রেপ্তারের হার কমলেও এবারের ঘটনায় জঙ্গি সংযোগের আশঙ্কা আবার সামনে এসেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হঠাৎ বন্যায় বিপর্যস্ত টেক্সাস, ২৪ জনের মৃত্যু

Next Post

আইনে পরিণত হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’

Related Posts

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী
দিনের খবর

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
দিনের খবর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার
শীর্ষ খবর

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

Next Post
আইনে পরিণত হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’

আইনে পরিণত হলো ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET