বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩ | ২৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

Share Biz News Share Biz News
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫.১:২০ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, সম্পাদকীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রবাসী আয় দেশের অর্থনীতির শক্তিশালী অঙ্গ। ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক স্বার্থে যদি এই আয়-প্রবাহে অনৈতিকভাবে বাধাগ্রস্ত করা হয় এবং শ্রমিকদের জিম্মি করে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়, তাহলে এই দুুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব। বিলম্বে হলেও তেমনই একটি পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

গতকালের দৈনিক শেয়ার বিজে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, সাড়ে ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৬০ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাসহ ১২৪ জনের বিরুদ্ধে ৬০টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সরকারি নীতিমালা অনুযায়ী একজন কর্মীর মালয়েশিয়া যাওয়ার ব্যয় ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা রাজনৈতিক প্রভাব ও বায়রার অভ্যন্তরীণ ক্ষমতাচক্র ব্যবহার করে এই খরচকে বহুগুণ বাড়িয়ে দেন।

বিগত সরকারের আমলে একটি গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিদেশে শ্রমপ্রত্যাশী মানুষের কাছ থেকে অনৈতিকভাবে সুবিধা আদায় করেছিল। দুই দেশের সরকারের চুক্তিনীতি ভঙ্গ করে বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে এই সব অর্থ আদায় করা হয়। শ্রমিকরা অনেকে উপার্জনের আশায় বাধ্য হয়ে বেশি অর্থ দিয়ে বিদেশে গেছেন। একপর্যায়ে মালয়েশিয়া সরকার এই চরম অনৈতিকতার দায়ে বাংলাদেশে থেকে জনশক্তি আমদানি বন্ধ করে দেয়। এই ঘটনাকে তৎকালীন সরকারের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বায়রার একটি সঙ্ঘবদ্ধ গোষ্ঠী জায়েজ করে নেয়। কয়েক হাজার শোষিত শ্রমিকের আর্তনাদ কারও কর্ণগুহরে পৌঁচ্ছায়নি।

ওই সময় ৪০টি ওভারসিজ কোম্পানির স্বত্বাধিকারী, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ ১০৮ জনের বিরুদ্ধে ৩ হাজার ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৪০টি মামলা করা হয়েছে; যা বর্তমানে তদন্তাধীন। সব মিলিয়ে ওই ঘটনায় ১০০টি পৃথক মামলা হয়, আসামি করা হয় ২৩২ জন। আর আত্মসাৎ করা অর্থের পরিমাণ ছিল ৭ হাজার ৯৮৪ কোটি ১৫ লাখ টাকা। তখন প্রভাবশালী একটি রাজনৈতিক চক্রের কারণে কোনো মামলা করা যায়নি।

আশার কথা যে, বিলম্বে হলেও বর্তমান সরকারের দুর্নীতি দমন কমিশন-দুদক এই বিষয়ে তদন্ত শুরু করেছে। যারা প্রবাসী শ্রমিকদের অর্থ উপার্জনের ইচ্ছাকে বাধাগ্রস্ত করে রেমিট্যান্স আসার পথকে রুদ্ধ করতে দ্বিধাবোধ করেনি, তাদের কোনোভাবে ছাড় দেয়া উচিত নয়। যে কোনো মূল্যে এই মহলের ন্যায্য শাস্তির বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। যেন আর কখনও কোনো মহল এই ধরনের দেশবিরোধী কার্যক্রম চালাতে না পারে।

আমরা মনে করি, দুর্নীতি দমন কমিশন প্রভাবিত হয়ে যেন প্রকৃত অপরাধীদের আড়াল করতে সহায়তা না করে। দেশের উন্নয়নের স্বার্থে, শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার স্বার্থে, অপরাধী লুটেরাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ উন্নয়নের সঠিক পথে এগিয়ে যাবেÑআমরা এটাই প্রত্যাশা করি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

Next Post

নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ

Related Posts

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন প্রায় হাজার কোটি টাকা

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

প্রথম প্রান্তিকে পাঁচ কোম্পানির মুনাফা বেড়েছে, কমেছে দুটির ইপিএস

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র: ডেটা অ্যানালিটিক্স ও বিজনেস ইন্টেলিজেন্সে নাসিমা আক্তারের অনুপ্রেরণামূলক যাত্রা
তথ্য-প্রযুক্তি

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র: ডেটা অ্যানালিটিক্স ও বিজনেস ইন্টেলিজেন্সে নাসিমা আক্তারের অনুপ্রেরণামূলক যাত্রা

Next Post
নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ

নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মিনা বাজারের সব আউটলেটে মিলছে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য

মিনা বাজারের সব আউটলেটে মিলছে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন প্রায় হাজার কোটি টাকা

১৫ বছরের প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ সিএএবির কর্মকর্তার বিরুদ্ধে, তদন্ত দাবি

১৫ বছরের প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ সিএএবির কর্মকর্তার বিরুদ্ধে, তদন্ত দাবি

Trust Bank PLC. First Quarter Financial Statement

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রথম প্রান্তিকে পাঁচ কোম্পানির মুনাফা বেড়েছে, কমেছে দুটির ইপিএস




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET