শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাহুয়াতোর সালামাঙ্কা শহরে একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড।

স্থানীয় সময় রোববার একটি ফুটবল ম্যাচে সমবেত লোকজনের ওপর অতর্কিত এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মেক্সিকোর স্থানীয় কর্তৃপক্ষ। মেয়রের দপ্তর থেকে জানানো হয়েছে, এই নৃশংস হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। হামলায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের বর্তমানে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ভয়াবহ হামলার পরপরই অপরাধীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। চাঞ্চল্যকর বিষয় হলো, এই ঘটনার মাত্র এক দিন আগে একই এলাকা থেকে মানুষের দেহাংশ ভর্তি চারটি ব্যাগ উদ্ধার করা হয়েছিল, যা ওই অঞ্চলে অপরাধী চক্রের সক্রিয়তার প্রমাণ দেয়। সালামাঙ্কা শহরটি শিল্প হাব এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও গ্যাংগুলোর মধ্যকার এলাকা দখলের লড়াইয়ের কারণে গুয়ানাহুয়াতো বর্তমানে মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যে পরিণত হয়েছে।

এমন এক সময়ে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল যখন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম দাবি করেছেন, তার প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলের ফলে ২০২৫ সালে দেশটিতে হত্যাকাণ্ডের হার গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে রোববারের এই হামলা মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। সেই মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশের নাম গুয়ানাজুয়াতো। এই প্রদেশটিতে সবচেয়ে বেশি খুনোখুনি হয়। সান্তা রোসা ডি লিমা এবং জ্যালিস্কো নিউজ জেনারেশন কার্টেল গুয়ানাজুয়াতোর শক্তিশালী দুটি সন্ত্রাসী গ্যাং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বেশ কয়েক মাস ধরে দুই গ্যাংয়ের মধ্যে সংঘাত চলছে।

গড় হিসেবে অবশ্য মেক্সিকোতে খুনের হার হ্রাস পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেক্সিকোতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে হত্যার শিকার হয়েছেন ১৭ দশমিক ৫ জন। খুনের এই হার ২০১৬ সালের পর থেকে সর্বনিম্ন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার

Next Post

বিক্ষোভে উসকানিদাতাদের কোনো ছাড় নয়: ইরান

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেনে গতি, প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা

Next Post

বিক্ষোভে উসকানিদাতাদের কোনো ছাড় নয়: ইরান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET