মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | ১১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

যশোরের জনসভায় প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬.১:১০ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

মীর কামরুজ্জামান মনি, যশোর: যশোরে জনসমুদ্র আর উন্নয়ন বার্তার মধ্য দিয়ে ব্যস্ত এক দিন কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিকে বিশাল জনসভা, অন্যদিকে মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধনÑদুই মঞ্চ থেকেই এদিন গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি। গতকাল সোমবার বিকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জনসভা থেকে তিনি জানান, দেশের মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এর আগে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন করে স্বাস্থ্য খাতেও বড় উদ্যোগের কথা তুলে ধরেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকালের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, অতীতে খালেদা জিয়া ১৯৯১-৯৬ মেয়াদে স্কুল পর্যায় পর্যন্ত এবং ২০০১-০৬ মেয়াদে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করেছিলেন। সেই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধের সময় যে গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়েছিল, তারা এখনও সক্রিয় রয়েছে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি। ‘জুলাই সনদ’ সংসদের মাধ্যমে বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
জনসভায় যোগ দিতে সার্কিট হাউস থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত পায়ে হেঁটে আসেন প্রধানমন্ত্রী। উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে হাঁটার সময় রাস্তার দুই পাশে দাঁড়ানো মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি; যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে।
এর আগে দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। সেখানে প্রাচীন পাণ্ডুলিপি ঘুরে দেখে নতুন প্রজš§কে বইমুখী করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিশুদের মধ্যে পাঠাভ্যাস বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান।
দিনের আরেক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ১৬ বছর পর পূর্ণাঙ্গ হাসপাতাল সুবিধা পেতে যাচ্ছে এই মেডিকেল কলেজ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সবার দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে এবং সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসাসেবাও মানুষের জন্য সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে; যার ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী তৃণমূল পর্যায়ে গিয়ে পরিবারগুলোকে স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ে পরামর্শ দেবেন, যাতে রোগ প্রতিরোধ করা যায় এবং হাসপাতালের ওপর চাপ কমে।
এর আগে সকালে শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। দিনভর উন্নয়ন প্রকল্প উদ্বোধন, পরিদর্শন ও জনসভা মিলিয়ে যশোরে তার সফর ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑবিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যান, স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হেসেন বকুল, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, সাবেরা সুলতানা মুন্নী, আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি বিপ্লব চৌধুরী মুল্লুকচাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব

Related Posts

সিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব
দিনের খবর

সিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী
দিনের খবর

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে : বাণিজ্যমন্ত্রী

জনবল হারাচ্ছে ইসলামি ব্যাংক খাত
শীর্ষ খবর

জনবল হারাচ্ছে ইসলামি ব্যাংক খাত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে

সিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব

সিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

শেষ বেলায় বিক্রির চাপে দরপতন পুঁজিবাজারে

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে : বাণিজ্যমন্ত্রী

জনবল হারাচ্ছে ইসলামি ব্যাংক খাত

জনবল হারাচ্ছে ইসলামি ব্যাংক খাত




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET