মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | ১১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬.১:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: সিম ও ই-সিম সরবরাহ এবং প্রতিস্থাপনের ওপর থাকা ৩০০ টাকা ভ্যাট প্রত্যাহার এবং ওটিটি প্ল্যাটফর্মের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটব। গতকাল সোমবার বিকালে এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানিয়ে সংগঠনটি বলছে, সিমের ওপর ভ্যাট নিম্নআয়ের মানুষের ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বাধা হিসেবে কাজ করছে।
তরঙ্গ বরাদ্দের সময় ভ্যাট আরোপ এবং পরে সেই তরঙ্গ ব্যবহার করে সেবা দেওয়ার সময় আবারও ভ্যাট প্রদানকে ‘দ্বৈত কর’ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি। এ নীতির অবসান জরুরি বলে জানায় সংগঠনটি।
এমটব জানায়, বাংলাদেশে তালিকাভুক্ত মোবাইল অপারেটরদের জন্য করপোরেট কর ৪০ শতাংশ এবং অতালিকাভুক্তদের জন্য ৪৫ শতাংশ, যা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। এই করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব করেছে সংগঠনটি।
এমটব জানায়, বর্তমানে মোবাইল অপারেটরদের মোট আয়ের প্রায় ৫৬ শতাংশই বিভিন্ন ভ্যাট ও কর হিসেবে সরকারি কোষাগারে জমা দিতে হয়। স্পেকট্রাম বা তরঙ্গ নিলামের বছরগুলোতে এই করের চাপ আরও বহুগুণ বেড়ে যায়। বাংলাদেশে মোবাইল খাতে বিপুল বিনিয়োগের তুলনায় আয় ও মুনাফা সন্তোষজনক নয়। বর্তমানে বাংলাদেশে গ্রাহকপ্রতি গড় আয় ১৫০ টাকার নিচে, যা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ মেয়াদে টিকে থাকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
সংগঠনটি বলছে, বর্তমানে টেলিযোগাযোগ সেবায় ২০ শতাংশ সম্পূরক শুল্ক (এসডি) এবং এক শতাংশ সারচার্জ রয়েছে। ডিজিটাল কানেক্টিভিটি বাড়াতে এই অতিরিক্ত শুল্ক ও সারচার্জ প্রত্যাহারের প্রস্তাব করতে হবে।
অন্যদিকে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি) কাস্টমস ও ভ্যাট সুবিধার মেয়াদ ২০৩৫ সাল পর্যন্ত বলবত রাখার প্রস্তাব করেছে।
তারা বলছে, দীর্ঘমেয়াদি বিনিয়োগের নিরাপত্তা এবং গ্রে মার্কেটের (অবৈধ বাজার) চ্যালেঞ্জ মোকাবিলায় এই সময়সীমা বাড়ানো জরুরি।
এছাড়া ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শক্তিশালী করতে ডেটা কেব্ল তৈরির উপকরণগুলোকেও (যেমন: কপার, পিভিসি, ইউএসবি কানেক্টর) রেয়াতি সুবিধার আওতায় আনার প্রস্তাব করেছে সংগঠনটি। ব্যবসায়ী পর্যায়ে বর্তমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে শুধু প্রকৃত মূল্য সংযোজনের ওপর ভ্যাট নির্ধারণের দাবি জানানো হয়েছে। এতে ভোক্তাদের জন্য মোবাইলের দাম আরও সাশ্রয়ী হবে বলে দাবি করছে সংগঠনটি।
উৎপাদন খরচ কমাতে মোবাইল যন্ত্রাংশ আমদানিতে অগ্রিম আয়কর পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রস্তাব দিয়েছে এমআইওবি। এ ছাড়া যদি কোনো প্রতিষ্ঠান স্থানীয়ভাবে ১০০ শতাংশ মাদারবোর্ড সংযোজন করে, তবে তাকে বিশেষ কর সুবিধা প্রদানের সুপারিশ করা হয়েছে তারা।
সংগঠনটি জানায়, বর্তমানে দেশের কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার মাত্র ৩০-৪০ শতাংশ ব্যবহƒত হচ্ছে। নীতিমালার মেয়াদ না বাড়লে বিশাল বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে এবং দেশ আবারও আমদানিনির্ভর হয়ে পড়তে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শেষ বেলায় বিক্রির চাপে দরপতন পুঁজিবাজারে

Next Post

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে

Related Posts

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে
দিনের খবর

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী
দিনের খবর

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে : বাণিজ্যমন্ত্রী

জনবল হারাচ্ছে ইসলামি ব্যাংক খাত
শীর্ষ খবর

জনবল হারাচ্ছে ইসলামি ব্যাংক খাত

Next Post
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করা হবে

সিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব

সিমে ভ্যাট ও ওটিটি সেবায় শুল্ক প্রত্যাহার চায় এমটব

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

শেষ বেলায় বিক্রির চাপে দরপতন পুঁজিবাজারে

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধি করতে হবে : বাণিজ্যমন্ত্রী

জনবল হারাচ্ছে ইসলামি ব্যাংক খাত

জনবল হারাচ্ছে ইসলামি ব্যাংক খাত




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET