মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | ১১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য অংশীদারত্ব জোরদারের আহ্বান

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬.৩:৩৬ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য অংশীদারত্ব জোরদারের আহ্বান
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ, বাজার প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ প্রবাহ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর হোটেল শেরাটনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারকরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেলেও রপ্তানি খাতে এখনো একক নির্ভরতা রয়ে গেছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে অতিনির্ভরতা দেশের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে রপ্তানি পণ্য বহুমুখীকরণের ওপর তিনি জোর দেন।

তিনি জানান, সরকার ইতোমধ্যে ওষুধশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং এবং আইসিটি খাতকে অগ্রাধিকার দিয়ে রপ্তানি ভিত্তি সম্প্রসারণে কাজ করছে। তরুণ ও দক্ষ জনশক্তির কারণে আইসিটি খাতে বাংলাদেশের অগ্রগতি দ্রুত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রাক্কালে উন্নত বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশ ২০২৯ সালের নভেম্বর মাসে উত্তরণের লক্ষ্য নির্ধারণ করেছে এবং একটি মসৃণ উত্তরণ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ইতিবাচক হলেও সামগ্রিক বিনিয়োগ সম্ভাবনার তুলনায় তা এখনো কম। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) ওঠানামা বিনিয়োগকারীদের আস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

তিনি প্রযুক্তি স্থানান্তর ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর এবং আইসিটি খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। পাশাপাশি সেবা খাতে—বিশেষ করে ফিনটেক, ই-কমার্স ও ডিজিটাল সেবায়—সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বক্তারা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

লিগ্যাল এইড দিবস উদ্বোধন, সেবা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪

Related Posts

লিগ্যাল এইড দিবস উদ্বোধন, সেবা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

লিগ্যাল এইড দিবস উদ্বোধন, সেবা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাওয়ার গ্রিডের ১৩২ কোটি শেয়ার সরকারের অনুকূলে ইস্যু
অর্থ ও বাণিজ্য

পাওয়ার গ্রিডের ১৩২ কোটি শেয়ার সরকারের অনুকূলে ইস্যু

রানার অটোমোবাইলসের বড় শেয়ার বিক্রির ঘোষণা
অর্থ ও বাণিজ্য

রানার অটোমোবাইলসের বড় শেয়ার বিক্রির ঘোষণা

Next Post
ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য অংশীদারত্ব জোরদারের আহ্বান

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য অংশীদারত্ব জোরদারের আহ্বান

লিগ্যাল এইড দিবস উদ্বোধন, সেবা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

লিগ্যাল এইড দিবস উদ্বোধন, সেবা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাওয়ার গ্রিডের ১৩২ কোটি শেয়ার সরকারের অনুকূলে ইস্যু

পাওয়ার গ্রিডের ১৩২ কোটি শেয়ার সরকারের অনুকূলে ইস্যু

রানার অটোমোবাইলসের বড় শেয়ার বিক্রির ঘোষণা

রানার অটোমোবাইলসের বড় শেয়ার বিক্রির ঘোষণা

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET