শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩ | ৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ক্ষুদ্রঋণের কিস্তির চক্র

রাজশাহীর গ্রামীণ অর্থনীতিতে বাড়ছে ঋণের চাপ

Share Biz News Share Biz News
শনিবার, ৭ মার্চ ২০২৬.২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, প্রথম পাতা, শীর্ষ খবর, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
রাজশাহীর গ্রামীণ অর্থনীতিতে বাড়ছে ঋণের চাপ
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আসাদুজ্জামান রাসেল, রাজশাহী : রাজশাহী জেলার গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্রঋণ দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হলেও, বাস্তবে এর বড় একটি অংশ উৎপাদনমুখী খাতে ব্যবহার না হয়ে চলে যাচ্ছে পারিবারিক ব্যয় ও পুরোনো ঋণ শোধে। ফলে জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকায় তৈরি হচ্ছে নতুন ধরনের ঋণচক্র।

মাঠপর্যায়ের তথ্য বলছে, একই ব্যক্তি বা পরিবার একাধিক এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধ করতে গিয়ে আবার নতুন ঋণ নিচ্ছেন। এতে কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগের বদলে বাড়ছে আর্থিক চাপ।

রাজশাহী জেলার পবা, গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে অনুসন্ধানে দেখা গেছে, নিম্নআয়ের অনেক পরিবার একই সময়ে তিন থেকে চারটি ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় রয়েছে। কিস্তি পরিশোধের চাপ সামাল দিতে গিয়ে অনেকেই নতুন ঋণ নিতে বাধ্য হচ্ছেন। ফলে গ্রামীণ অর্থনীতিতে উৎপাদন বাড়ানোর বদলে ঋণের বোঝা বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও অর্থনীতি বিশ্লেষকরা।

এদিকে সরকারি ও গবেষণা তথ্য অনুযায়ী, রাজশাহী অঞ্চলে ক্ষুদ্রঋণের অর্থনৈতিক পরিমাণ এখন হাজার কোটি টাকার ওপরে। বাংলাদেশের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (গজঅ) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ক্ষুদ্রঋণ বিতরণ-প্রায় ২ লাখ কোটি টাকা (বার্ষিক) আর সক্রিয় ঋণগ্রহীতা-প্রায় ৪ কোটির বেশি মানুষ।

পরিসংখ্যান মতে, উত্তরাঞ্চলকে ক্ষুদ্রঋণের অন্যতম বড় অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, রাজশাহী ও রংপুর বিভাগে কৃষি ও ক্ষুদ্রঋণ বিতরণের বড় অংশ পরিচালনা করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক-রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (জঅকটই) এবং বিভিন্ন এনজিও। জঅকটই-এর তথ্য অনুযায়ী, ব্যাংকটি ১৬টি জেলায় কৃষি ও গ্রামীণ ঋণ বিতরণ করছে। এর ঋণগ্রহীতা কয়েক লাখ কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তা। এছাড়া গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, প্রগতি, পল্লী উন্নয়ন সংস্থাসহ কয়েক ডজন প্রতিষ্ঠান জেলার গ্রামগুলোয় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে।

রাজশাহী শহরের বোয়ালিয়া, রাজপাড়া, শাহ মখদুম, মতিহার ও কাশিয়াডাঙ্গা থানার আশপাশের উপশহর ও উপকণ্ঠ এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে। শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর অনেকেই গ্রামভিত্তিক ক্ষুদ্রঋণ কর্মসূচিতে যুক্ত হয়ে পড়ছেন। তাদের অনেকে জানান, মাসিক বা সাপ্তাহিক কিস্তি দিতে গিয়ে সংসারের ব্যয় এমনভাবে সংকুচিত করতে হচ্ছে তাতে মানুষের জীবন বলে মনে হয় না।

পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের এক কৃষক জানান, তিনি প্রথমে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন কৃষিকাজের জন্য। কিন্তু কৃষি উৎপাদনের খরচ ও সংসারের ব্যয় বাড়ায় তিনি আরেকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হন। এখন প্রতি সপ্তাহে প্রায় তিন হাজার টাকা কিস্তি দিতে হচ্ছে। তিনি বলেন, এই কিস্তির টাকার কথা মনে হলে ঘুম হারাম হয়ে যায়! মনে হয় কিস্তি না নিয়ে ভালো ছিলাম। এখন মরতেও পারি না, আবার বাঁচতেও পারছি না!

গোদাগাড়ী উপজেলার কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, একই পরিবারে স্বামী-স্ত্রী উভয়েই ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ঋণগ্রহীতা। এতে পরিবারপ্রতি মোট ঋণের পরিমাণ অনেক ক্ষেত্রে এক থেকে দুই লাখ টাকায় পৌঁছেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, কৃষিজ আয়ের অনিশ্চয়তার কারণে অনেক পরিবার এই ঋণের বোঝা সামলাতে হিমশিম খাচ্ছে।

তানোর ও মোহনপুর উপজেলার গ্রামীণ বাজারগুলোয় কথা বলে জানা গেছে, ক্ষুদ্রঋণের একটি অংশ কৃষি বা ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ হলেও বড় অংশ চলে যাচ্ছে দৈনন্দিন ব্যয়, চিকিৎসা খরচ ও পুরোনো ঋণ শোধে। ফলে ঋণের মূল উদ্দেশ্য আয় বৃদ্ধি-সব সময় বাস্তবায়িত হচ্ছে না।

বাগমারা উপজেলার কয়েকজন ইউনিয়ন পরিষদ সদস্য জানান, অনেক ক্ষেত্রে একই ব্যক্তি তিন বা চারটি প্রতিষ্ঠানের সদস্য হয়ে পড়ছেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য বিনিময়ের কার্যকর ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

ক্ষুদ্রঋণ কার্যক্রমের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, রাজশাহী বিভাগে এই খাতের ঋণ বিতরণ কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এর একটি বড় অংশ উত্তরাঞ্চলে কেন্দ্রীভূত।

বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ঋণের ব্যবহার সঠিক খাতে হচ্ছে কি না-তা পর্যবেক্ষণ করা জরুরি। বিশেষ করে কৃষি উৎপাদন ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে এই ঋণের কার্যকারিতা নিশ্চিত করা প্রয়োজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কয়েকজন গবেষক বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের ইতিবাচক দিক যেমন রয়েছে, তেমনি কিছু কাঠামোগত সমস্যাও আছে। অনেক ক্ষেত্রে ঋণগ্রহীতারা পর্যাপ্ত ব্যবসায়িক প্রশিক্ষণ বা বাজার সুবিধা না পাওয়ায় ঋণের টাকা আয় বৃদ্ধির খাতে ব্যবহার করতে পারেন না।

তাদের মতে, গ্রামীণ অর্থনীতিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শুধু ঋণ বিতরণ করলেই হবে না; বরং উৎপাদনমুখী বিনিয়োগের সুযোগ সৃষ্টি, বাজার সংযোগ এবং প্রশিক্ষণ ব্যবস্থাও জোরদার করতে হবে।

রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার কয়েকটি কৃষক সংগঠনের প্রতিনিধিরা বলেন, কৃষি খাতে বিনিয়োগের সুযোগ বাড়ানো গেলে ক্ষুদ্রঋণের টাকা আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। বর্তমানে অনেক কৃষক বাধ্য হয়ে ঋণের একটি অংশ অন্য খাতে ব্যয় করছেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ক্ষুদ্রঋণ কার্যক্রম মূলত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত হয়। তবে একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিচ্ছেন কি না-এই বিষয়টি নজরদারির জন্য কেন্দ্রীয় পর্যায়ে সমন্বিত ডেটাবেজ প্রয়োজন।

অর্থনীতিবিদদের মতে, ক্ষুদ্রঋণ কর্মসূচি দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর কার্যকারিতা বাড়াতে সুদের হার, ঋণ ব্যবস্থাপনা এবং তথ্য বিনিময় ব্যবস্থার উন্নয়ন জরুরি। বিশেষ করে গ্রামীণ এলাকায় উৎপাদনমুখী বিনিয়োগ বাড়ানো না গেলে ঋণচক্রের ঝুঁকি আরও বাড়তে পারে।

রাজশাহীর বিভিন্ন থানা ও উপজেলার বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায়, ক্ষুদ্রঋণ অনেক পরিবারকে সাময়িক আর্থিক সহায়তা দিলেও দীর্ঘমেয়াদে তা টেকসই উন্নয়নের পথ তৈরি করতে পারছে কি না-তা নিয়ে প্রশ্ন উঠছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঋণ ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা ও কার্যকর তদারকি ছাড়া গ্রামীণ অর্থনীতিতে এই চক্র ভাঙা কঠিন হবে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্যাংকঋণের ৮৭ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে

Next Post

লেবু ও শসার দামে স্বস্তি, বেড়েছে মসলা-মুরগির

Related Posts

বাড়ছে রুপার রূপের আভিজাত্য
শীর্ষ খবর

বাড়ছে রুপার রূপের আভিজাত্য

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী চাষ
শীর্ষ খবর

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী চাষ

২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের
অর্থ ও বাণিজ্য

মুনাফা বেড়েছে গ্রামীণফোনের

Next Post

লেবু ও শসার দামে স্বস্তি, বেড়েছে মসলা-মুরগির

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়ছে রুপার রূপের আভিজাত্য

বাড়ছে রুপার রূপের আভিজাত্য

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী চাষ

পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী চাষ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুঃসহ স্মৃতি নিয়ে বিচার ও পুনর্বাসনের অপেক্ষা

দুঃসহ স্মৃতি নিয়ে বিচার ও পুনর্বাসনের অপেক্ষা

কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET