বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬.৪:১১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এনেছে নতুন সমন্বিত ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ইউসিবি ওয়ান।’ এর মাধ্যমে দ্রুত ও সহজে মিলবে সব ধরনের ব্যাংকিং সেবা। পাশাপাশি কেনাকাটা, ভ্রমণের টিকিট বুকিং, ইউটিলিটি বিল প্রদানসহ, অফার উপভোগ করার মাধ্যমে ‘ইউসিবি ওয়ান’ ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনকে সহজ করতে পারবেন।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে ‘ইউসিবি ওয়ান।’
অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘ইউসিবি ওয়ান’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। পাশাপাশি নীতিনির্ধারক, ব্যবসায়ী, স্টেকহোল্ডার এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ইউসিবি ওয়ানকে স্বাগত জানিয়ে বলেন, ‘সরকার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যাংক খাতে বিরাজমান বিভিন্ন রোগ প্রতিরোধে নানা উদ্যোগের কথা ভাবছে। এরমধ্যে অন্যতম হলো আর্থিক ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজ করা, প্রত্যেক নাগরিকের একটি করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা। এর মাধ্যমে অনিয়ম ও অস্বচ্ছতা দূর হবে, একইসঙ্গে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ ব্যাপারে আমি সকল ব্যাংকের সহযোগিতা কামনা করছি।’
ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘সুশাসন, স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার ফলে ইউসিবি গত দুই বছরে ক্রমাগত ভালো করছে। আগামীতে অন্তর্ভুক্তিমূলক এবং ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা জোরদার করতে আমরা কাজ করছি।
কেননা ডিজিটাল ব্যবস্থাই ব্যাংকিং খাতের ভবিষ্যৎ। আজকের অ্যাপ উদ্বোধন সে লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু।’
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘এটি শুধু একটি নতুন অ্যাপ নয়। এর মাধ্যমে সব সেবাকে একসঙ্গে যুক্ত করে আমরা গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে চাই।
তরুণ ও প্রযুক্তি-সচেতন গ্রাহকদের জন্য এটি অত্যন্ত উপযোগী হবে এবং দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানের শুরুতে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন অ্যাপের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। তিনি বলেন, ‘ইউনেট আপের মাধ্যমে এতদিন গ্রাহকরা ডিজিটাল সেবা নিতে পেরেছেন। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে এই আপটি ইউসিবি ওয়ানে বদলে যাবে। ইউসিবি ওয়ান হলো ব্যাংকের নতুন সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে এক জায়গায় পাওয়া যাবে নানা ধরনের ব্যাংকিং সেবা। এতে রয়েছে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুবিধা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে টাকা পাঠানো, বিল পরিশোধ, কার্ড ব্যবস্থাপনা, কিউআর পেমেন্ট, ৫০ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়ার সুবিধা। ব্যাংকিংয়ের বাইরে এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড, খাবার অর্ডার, পেমেন্ট, ভ্রমণ বুকিং, টিকিটিং সুবিধা এবং বিশেষ অফার উপভোগ করতে পারবেন। এসব ফিচার গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ এবং যুগোপযোগী ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে। অ্যাপটিতে থাকছে বায়োমেট্রিক সুবিধা। আমরা চাই গ্রাহকরা বলুক, অ্যাপ একটাই- ইউসিবি ওয়ান।’
এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আগামী দিনে আরও ফিচার যুক্ত হবে বলেও জানানো হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সঙ্গে আরএফএল গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ

Next Post

পূবালী ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টালের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উদ্বোধন

Related Posts

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে
অর্থ ও বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post

পূবালী ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টালের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উদ্বোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET