নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।
বৈঠকে উপস্থিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) তারেক রহমানের নাম প্রস্তাব ও সমর্থন করেন। পরে তাকে সংসদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। তারেক রহমানসহ দলটির এমপিরা শপথ গ্রহণের পর শপথপত্রে স্বাক্ষর করেন। এরপর তারা সংসদীয় দলের বৈঠকে অংশ নেন। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন।
সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর মধ্য দিয়ে দেশের নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
প্রিন্ট করুন











Discussion about this post