রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সৌদির ৩৮ কোটি টাকা ফেরত স্বচ্ছতায় দৃষ্টান্ত: ধর্ম উপদেষ্টা

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫.১২:৫৯ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

জ্যেষ্ঠ প্রতিবেদক : সৌদি আরবে আটকে থাকা হজ এজেন্সিগুলোর প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। একই সঙ্গে তিনি জানান, আমার কোনো অপরাধ নেই, তাই আমার সেইফ এক্সিটের কোনো প্রয়োজন নেই।

সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের গতকাল সোমবার তিনি এসব তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, মাসার নুসুক প্ল্যাটফর্মের আইবিএএন হিসাব থেকে ৯৯০টি হজ এজেন্সির অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত আনা হয়েছে। এ অর্থ ইতোমধ্যে বাংলাদেশ হজ অফিসের সৌদি ফ্রান্সি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি এজেন্সির অনুকূলে সর্বোচ্চ ফেরত এসেছে ৪৫ লাখ টাকা এবং সর্বনিম্ন ২ টাকা। তিনটি এজেন্সির কোনো অব্যয়িত অর্থ ছিল না, তবে ১৫৬টি এজেন্সির ব্যাংক তথ্য না থাকায় তাদের টাকার জন্য তথ্য চাওয়া হয়েছে।

ড. খালিদ হোসেন বলেন, বিগত কয়েক বছরের জমে থাকা এই অর্থ ফেরত আনা ধর্ম মন্ত্রণালয়ের সদিচ্ছা ও সুশাসনের প্রতিফলন। আমরা দেশের হজ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করেন।

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, আমি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে ডিউ লেটার দিয়েছি, যাতে কওমি মাদরাসার দাওরা হাদিস সনদপ্রাপ্তরা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারে।

তিনি বলেন, যাদের দাওরা হাদিসের সনদ আছে, তারা ধর্ম ও বাংলা উভয় বিষয়েই দক্ষ। তাদের শিক্ষক হিসেবে নিয়োগ দিলে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় মূল্যবোধের চর্চা আরও জোরদার হবে। তবে তিনি পরিষ্কার করে বলেন, এই বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।

হেফাজতে ইসলাম সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে, কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সেইফ এক্সিট প্রসঙ্গে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, আমার কোনো অপরাধ নেই, আমি রাষ্ট্রীয় সম্পদ চুরি করিনি, কাউকে চুরি করতেও সহায়তা করিনি। অতএব আমার কোনো অপরাধ না থাকলে আমি কেন সেইফ এক্সিটের জন্য পাগল হবো? আমি এদেশের নাগরিক, আমি এ দেশেই থাকব।

তিনি আরও বলেন, আমরা একটি সংকটময় সময়ে দায়িত্ব নিয়েছিলাম। তখন রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার, এখন তা ৩২ বিলিয়নের বেশি। আইন-শৃঙ্খলাসহ সবকিছু এখন সহনীয় পর্যায়ে এসেছে।

রাজনৈতিক সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় না কোনো দূরত্ব তৈরি হয়েছে। রাজনৈতিক কারণে অনেকে নানা কথা বলেন, কিন্তু আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ভালো। আমরা সবাই মিলে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছি।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের হজ, মাদরাসা শিক্ষা ও ধর্মীয় প্রশাসনকে আরও আধুনিক ও স্বচ্ছ করা। ২০২৫ সালের যে হজ ব্যবস্থাপনা সবাই প্রশংসা করেছেন, আমরা চাই সেই ধারাবাহিকতা বজায় থাকুক।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিল্প আমদানিতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Next Post

অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

Related Posts

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

সরকার উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বদ্ধপরিকর

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

Next Post

অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET