রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

হংকংয়ের বিপক্ষে লড়াই সন্ধ্যায়, তিন পয়েন্টে চোখ জামালদের

Share Biz Online Share Biz Online
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫.৬:১২ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
হংকংয়ের বিপক্ষে লড়াই সন্ধ্যায়, তিন পয়েন্টে চোখ জামালদের
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : নতুন ম্যাচ নতুন স্বপ্ন। বৃহস্পতিবার ঢাকায় এএফসি এশিয়ান গ্রুপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে নিজেদের হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে ৩-৪ ব্যবধানে। এবার হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচ।

হংকংয়ের ছাদঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত ৫০ হাজার আসনের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

হামজা চৌধুরী আসার পর বদলে যাওয়া বাংলাদেশ দল আরও পুষ্পিত ও পল্লবিত হয়েছে কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও ইংল্যান্ড প্রবাসী জায়ান আহমেদ যুক্ত হওয়ায়।

হোম ম্যাচের শুরুতেই হামজার দৃষ্টিনন্দন ফ্রি কিকে লিড নেয়া বাংলাদেশ একসময় ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ ব্যবধানে সমতা এনেছিলো। কিন্তু ম্যাচের একেবারে অন্তিমলগ্নে গোল হজম করে হতাশার হারে ডুবতে হয়।

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনে কোচ হাভিয়ের কাবরেরা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেও শুরুর একাদশ বাছাইয়ে তার ভুল পরিকল্পনা হারের জন্য দায়ী বলে মনে করেন ফুটবলসংশ্লিষ্টরা।

এদিকে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘পারফরম্যান্সের বিচারে গোলরক্ষক মিতুল মারমা খুবই নির্ভরযোগ্য ও ধারাবাহিক। বিশেষ করে বল বিল্ড-আপ বা আক্রমণে সাহায্য করার ক্ষেত্রে। গোলপোস্টে সে সবসময় বিশ্বস্ত। আমরা মিতুল মারমার পারফরম্যান্স এবং মান নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।’

কাবরেরা বলেন, ‘বিকল্প খেলোয়াড়দের গুরুত্ব কম নয়। আমরা সব সময় চাই তারা মাঠে নেমে খেলার গতিপথ বদলাতে সাহায্য করুক। আগের ম্যাচে তারা সেটা খুব ভালোভাবে করেছে। এবার জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব। সামনে এগিয়ে যেতে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।’

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

Next Post

বাংলাদেশে রেমিট্যান্স আরো দ্রুত, নিরাপদ ও সহজ করতে ইস্টার্ন ব্যাংক-মাস্টারকার্ডের যৌথ উদ্যোগ

Related Posts

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
স্পোর্টস

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না
জাতীয়

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?
দিনের খবর

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?

Next Post
বাংলাদেশে রেমিট্যান্স আরো দ্রুত, নিরাপদ ও সহজ করতে ইস্টার্ন ব্যাংক-মাস্টারকার্ডের যৌথ উদ্যোগ

বাংলাদেশে রেমিট্যান্স আরো দ্রুত, নিরাপদ ও সহজ করতে ইস্টার্ন ব্যাংক-মাস্টারকার্ডের যৌথ উদ্যোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET