রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

প্রশিক্ষণের নামে ‘অর্থের অপচয়’

হুদা কমিশনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫.১২:০০ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
হুদা কমিশনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : প্রশিক্ষণের নামে সরকারি অর্থ অপচয়ের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও তার কমিশনের সদস্যসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, সচিব ও অন্যদের বিরুদ্ধে কোনো নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে নির্বাচন কমিশনের ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচ করে সরকারি অর্থের ক্ষতিসাধন ও অন্যান্য অনিয়মের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিস্তারিত অনুসন্ধান দল বলতে পারবে। এর বাইরে অন্য কোনো অনিয়ম থাকলে, অনুসন্ধান দল তা বের করে আনবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে সরকারের এসব অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে বলে যোগ করেন তিনি।

এর আগে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো অনুসন্ধান হয়েছে কি নাÑজানতে চাইলে দুদক মহাপরিচালক বলেন, ‘অনুসন্ধানে আরও অনেক বিষয় সামনে আসবে।’

গত ২২ জুন গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা নূরুল হুদা কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে ‘ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাতের’ অভিযোগে সাবেক সিইসি নূরুল হুদাসহ নির্বাচন কমিশনের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী।

তারা তৎকালীন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এছাড়া ইসির সাবেক দুই সচিব আলমগীর হোসেন ও হেলাল উদ্দিন আহমদের বিরুদ্ধেও অভিযোগ করেন তারা।

অভিযোগে বলা হয়, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং নির্বাচন কমিশনের নীতিমালা উপেক্ষা করে ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচ করা হয়েছে, যা সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির শামিল।

বৈষম্যবিরোধী নেতার চাঁদাবাজি: ‘সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অনুসন্ধানে বাধা নেই’

চাঁদাবাজির মামলায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সংগঠনটির অন্য সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অনুসন্ধানে কোনো বাধা নেই বলে তুলে ধরেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এসব নেতার অনেকে বাড়ি ও গাড়ির মালিক হয়েছেন। তাদের দৃশ্যমান সম্পদের পরিমাণও সংবাদে তুলে ধরা হয়েছে। এটি কি দুদকের এখতিয়ারভুক্ত?

এমন প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, ‘চাঁদাবাজি সরাসরি দুদকের এখতিয়ারভুক্ত নয়। তবে কেউ যদি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন, সেটি অবশ্যই দুদকের এখতিয়ারভুক্ত। যদি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে দুদকের পক্ষে অনুসন্ধান করতে কোনো বাধা নেই।’

রাজধানীর গুলশানে গত শনিবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীদের নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আল-আরাফাহ্ ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রেড ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

Next Post

পুঁজিবাজারে এক বিশ্বজিতের অনেক রূপ!

Related Posts

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭
জাতীয়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী
জাতীয়

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী

Next Post
পুঁজিবাজারে এক বিশ্বজিতের অনেক রূপ!

পুঁজিবাজারে এক বিশ্বজিতের অনেক রূপ!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সন্তানকে উদ্বুদ্ধ করবেন কীভাবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET