শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইওকে অপসারণ

Share Biz News Share Biz News
সোমবার, ২ মার্চ ২০২৬.১:৩৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সিইওকে অপসারণ
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক সিইও বিশ্বজিৎ কুমার মণ্ডলকে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (আইডিআরএ)। গতকাল রোববার এক চিঠিতে এমন তথ্য নিশ্চিত করেন আইডিআরএর পরিচালক মোহা. আব্দুল মজিদ।

চিঠিতে জানা যায়, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার মণ্ডলকে বীমা আইন, ২০১০-এর ৫০/১)(খ) ধারায় ২০২৩ এর ২১ সেপ্টেম্বর থেকে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ হতে অপসারণ করা হয়। এ সময় তাকে আদালতে অপসারণ আদেশ-সংক্রান্ত তার দায়েরকৃত রিট মামলাগুলো প্রত্যাহার করে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনাপূর্বক অপসারণ আদেশ প্রত্যাহারের আবেদন করতে বলা হয়েছে।

আইডিআরএর চিঠিতে আরো বলা হয়েছে, বিশ্বজিৎ কুমার মণ্ডল  যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কোনো পদে আর নিয়োজিত থাকতে পারবেন না। সে বীমা কোম্পানিতে নতুন করে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে হলে তাকে এক বছর অতিক্রম হতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে। তবে এক বছর পর যমুনা লাইফ এবং হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাদে অন্য কোনো কোম্পানি তাকে যোগ্য মনে করলে সেখানে কাজ করতে পারবেন বলেও জানানো হয়।

এদিকে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত বিশ্বজিত কুমার মণ্ডলের বিচার দাবিতে মানববন্ধন করেছেন কোম্পানির ক্ষতিগ্রস্ত ও বৈষম্যের শিকার কর্মী-কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। গত বছরের শুরুতে দুর্নীতিবাজ আখ্যায়িত করে বিশ্বজিত কুমার মণ্ডলের অপসারণ ও বিচার দাবি করা হয়। বিশ্বজিত কুমার মণ্ডল গত বছর ২৮ আগস্ট যমুনা লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে রয়েছেন। তার পর থেকে তার বিরুদ্ধে কোম্পানিতে বিভিন্ন আর্থিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে বলে জানা যায়।

অপরদিকে বিশ্বজিত কুমার মণ্ডল হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কোটি টাকা দুর্নীতির দায়ে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কর্তৃক ২০২৩ সালে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ হতে সারাজীবনের জন্য অপসারিত হন। হোমল্যান্ড থেকে অপসারণের পর দুর্নীতির মাধ্যমে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ পাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

Next Post

এবারের রমজান হোক শ্রেষ্ঠ

Related Posts

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ
করপোরেট কর্নার

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

Next Post

এবারের রমজান হোক শ্রেষ্ঠ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET