মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতে ধীরগতি

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫.১২:৪১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
শরিয়াহভিত্তিক ব্যাংকের  আমানতে ধীরগতি
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো একসময় আমানত বৃদ্ধির ক্ষেত্রে শক্ত অবস্থান ধরে রেখেছিল। প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় এসব ব্যাংকের প্রবৃদ্ধি ছিল দ্রুত ও ধারাবাহিক। তবে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ব্যাংকগুলো। সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকে দুর্নীতি ও অনিয়ম প্রকাশ্যে আসায় সেই ক্ষেত্রে বড় ধরনের ভাটা পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে দেশের মোট ব্যাংকিং খাতে আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ৫১ হাজার কোটি টাকা। এক বছরের ব্যবধানে ২০২৫ সালের জুলাইয়ে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২০ লাখ ২২ হাজার কোটি টাকায়। অর্থাৎ প্রায় ৯ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংকগুলোয় আমানতের প্রবৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। ২০২৪ সালের জুলাইয়ে এ খাতে আমানতের পরিমাণ ছিল ৪ লাখ ৩৭ হাজার কোটি টাকা। এক বছর পর ২০২৫ সালের জুলাইয়ে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার কোটি টাকায়। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৭৯ শতাংশ; যা প্রচলিত ব্যাংকের তুলনায় ধীরগতির চিত্র সামনে আসে।

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর (২০২৪ সালের ৮ আগস্ট) ব্যাংক খাতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়। ১৫টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়া হয়, এস আলম গ্রুপকে ব্যাংক খাত থেকে সরিয়ে দেয়া হয়। ৫২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেয়া হয় এবং পাঁচটি দুর্বল ব্যাংক মার্জারের আওতায় আনা হয়। এসব উদ্যোগে প্রচলিত ব্যাংকের আমানত তুলনামূলকভাবে বেড়েছে। একসময় ব্যাংক খাতের মোট আমানতের ২৫ শতাংশই ছিল ইসলামী ধারার ব্যাংকগুলোয়। কিন্তু ২০২৫ সালের জুলাইয়ে সেটি কমে ২২ শতাংশের ঘরে নেমে এসেছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরবর্তী অস্থিরতার সময়ে ইসলামি ব্যাংকগুলোর দুর্বল ব্যবস্থাপনা ও আর্থিক অনিয়ম প্রকাশ্যে আসে। এতে আমানতকারীরা আস্থাহীন হয়ে পড়েন এবং অনেকেই এসব ব্যাংক থেকে টাকা তুলে নেন। এর বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোয় আমানতের প্রবৃদ্ধি বাড়ে।

বাংলাদেশে বর্তমানে শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ব্যাংক রয়েছে ১০টিÑইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। গত সরকারের মেয়াদে শাহ্জালাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাংক ছাড়া বাকি প্রায় সব ব্যাংকেই অনিয়ম ও আর্থিক লুটপাটের ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূতকরণের আওতায় চলে এসেছে। তবে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

২০২৫ সালের মে মাসের তুলনায় জুন মাসে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোয় আমানত বেড়েছিল ৮ হাজার ৩৮৫ কোটি টাকা। তবে জুন থেকে জুলাইয়ে প্রবৃদ্ধি সীমিত হয়ে দাঁড়িয়েছে মাত্র ৮৫৮ কোটি টাকা। এই তুলনা থেকে স্পষ্ট, ইসলামী ব্যাংকগুলোর আমানত বৃদ্ধির গতি ক্রমেই কমছে।

গত সরকারের মেয়াদে শাহ্জালাল ইসলামী ও স্ট্যান্ডার্ড ব্যাংক ছাড়া সব কয়টিতে আর্থিক অনিয়মের ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূতের আওতায় এসেছে। আর ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

উল্লেখ্য, ইসলামি ১০ ব্যাংকের আমানত চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে ২ দশমিক ১৮ শতাংশ বাড়ে। মে মাস শেষে এ ব্যাংকগুলোর মোট আমানত ছিল ৩ লাখ ৮৪ হাজার ৬৯৪ কোটি টাকা, যা জুন শেষে বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৯৩ হাজার ৭৯ কোটি টাকায়, অর্থাৎ এক মাসে আমানত বেড়েছে ৮ হাজার ৩৮৫ কোটি টাকা। তবে বছরের জুনের তুলনায় চলতি বছরের জুন শেষে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মোট আমানত ১ দশমিক ২৫ শতাংশ কমে যায়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাসিনা ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

Next Post

ওটিপি ছাড়াই খালি অ্যাকাউন্ট ৫৪ গ্রাহকের অর্থ উধাও

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

দাপট দেখানোর পরদিনই পতনে বীমা খাত

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জনের সিএসই পরিদর্শন
অর্থ ও বাণিজ্য

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জনের সিএসই পরিদর্শন

অর্থ ও বাণিজ্য

ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ

Next Post
ওটিপি ছাড়াই খালি অ্যাকাউন্ট ৫৪ গ্রাহকের অর্থ উধাও

ওটিপি ছাড়াই খালি অ্যাকাউন্ট ৫৪ গ্রাহকের অর্থ উধাও

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদী-নালা সচল মানেই অর্থনীতির প্রবাহ সচল

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET