নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গভীর রাতে বিজয় একাত্তর হলের আশেপাশে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি হলের সিকিউরিটি গার্ডের নজরে আসলে তারা তাকে আটক করে এবং পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটককৃত যুবকের নাম জনি। তার পিতার নাম লিটন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। বর্তমানে সে রাজধানীর চকবাজার এলাকায় থাকে।
হলের সিকিউরিটি গার্ড মোজাম্মেল জানান, এর আগেও একবার সে (জনি) হলে এসেছিলো এবং তখন হলের ক্যান্টিন বয়দের ফোন চুরি করে। এছাড়াও, কবি জসিম উদ্দিন হলে এই একই টিশার্ট পড়ে সে চুরি করেছিলো। আজকেও সে ওই টিশার্ট পড়েই এসেছে। আমরা আগের চুরির দিনে ধারণকৃত সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করতে পেরেছি।
তিনি আরো জানান, চুরি করা ফোনগুলো সে রাজধানী শাহবাগের বারডেম হাসপাতাল এলাকায় জসিম নামে একজনের কাছে বিক্রি করে।
বিজয় একাত্তর হল সংসদের জিএস আশিক বিল্লাহ তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে, তার উত্তরের কোনো সঙ্গতি পায়নি। তার কথার ভিত্তিতে বিভিন্ন হলে প্রমাণ সংগ্রহের জন্য গেলেও কোনো সত্যতা পাওয়া যায়নি। এমনকি প্রমাণ মুছে ফেলার জন্য মুঠোফোন থেকে প্রমাণ লোপাট করতেও দেখা যায় ওই যুবককে।
পরবর্তীতে, শাহবাগ থানা পুলিশ এবং আবাসিক শিক্ষককে জানানো হলে প্রক্টরিয়াল টিমও এসে উপস্থিত হয় এবং তারা তাকে থানায় নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা ওই যুবকের সাথে সংশ্লিষ্ট পুরো গ্যাং ধরার দাবি জানায়।
পরে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ওই যুবকের নামে মামলা দেয়ার জন্য বলেন।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post