শেয়ার বিজ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকার বর্জ্যবাণিজ্য ও ইয়াবাকারবারের প্রভাব-প্রতিপত্তি ধরে রাখতে লালবাগ থানার সাবেক আওয়ামীপন্থি হকার মো. সালাউদ্দিন ও কামরুজ্জামান সুজনের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র মহড়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চলমান মাদককারবার নিরাপদ রাখা এবং সংশ্লিষ্ট মাদককারবরিকে রক্ষা করতেই এই সন্ত্রাসী তত্পরতা চালানো হয়।
এ সময় লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোহেলের অফিসে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলার সময় তারা অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এই হামলার তথ্য-প্রমাণ হিসেবে স্থানীয়দের কাছ থেকে পাওয়া একটি সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ শেয়ার বিজের হাতে এসেছে। সেভানে দেশীয় অস্ত্র হাতে এক দল উত্শৃংখ লোকদের সোহেলের অফিসের দিকে এগিয়ে যেতে দেখা যায়। তার মধ্যে মো. সালাউদ্দিন ও কামরুজ্জামান সুজনের হাতে আগ্নেয়াস্ত্র সাদৃশ বস্তু দেখা যায়। তাদের পেছনে বেশ ৩০-৪০ জনের মতো ছিল।
এ ঘটনায় এখনও কোনো মামলা বা সাধারণ ডায়েরি করা হয়নি। লালবাগ থানা যুবদল নেতা সোহেল শেয়ার বিজকে বলেন, এই ঘটনায় পুলিশ এখনও জিডি বা মামলা নিতে রাজি হয়নি। ঠিক কি কারণে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা বা জিডি নিচ্ছে না তা আমার জানা নেই। এই সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমার অফিস দখল করে নিয়েছে।
তবে এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও যুবদলের কর্মীরা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা ও মাদক সিন্ডিকেটের চক্রান্ত হিসেবে দেখছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নিউমার্কেটে এলাকার বর্জ্যবাণিজ্যকে ঘিরে একটি প্রভাবশালী চক্র মাদককারবার পরিচালনা করে আসছে। সেই মাদক কারবারের বিরোধীতা করেন যুবদল নেতা সোহেল। এর জেরেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও প্রশাসনের কার্যকর ভূমিকা না নেয়ার অভিযোগ ওঠেছে। তাই দ্রুত দোষীদের গ্রেপ্তার ও তদন্তের দাবি জানিয়েছেন যুবদল নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
প্রিন্ট করুন










Discussion about this post