রবিবার, ৩ মে, ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩ | ১৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গাজীপুর জেলা পরিষদে বদলি বিতর্ক

অভিযোগ, রিট ও পুনর্বহাল চেষ্টায় প্রশাসনিক অস্বস্তি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ২ মে ২০২৬.৩:৩৮ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অভিযোগ, রিট ও পুনর্বহাল চেষ্টায় প্রশাসনিক অস্বস্তি
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর জেলা পরিষদে প্রশাসনিক কর্মকর্তা পদকে ঘিরে তৈরি হয়েছে বহুমাত্রিক বিতর্ক, যেখানে একদিকে বদলিকৃত কর্মকর্তা আশরাফ হোসেনের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও সম্পদ অর্জনের অভিযোগ। অন্যদিকে তার পুনর্বহাল চেষ্টাকে কেন্দ্র করে প্রশাসনিক ও আইনি জটিলতা স্পষ্ট হয়ে উঠছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আশরাফ হোসেনকে গাজীপুর জেলা পরিষদ থেকে অন্যত্র বদলি করা হয় এবং তার শূন্য পদে বিধি অনুসারে নতুন একজন প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। যিনি বর্তমানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে আশরাফ হোসেন হাইকোর্টে রিট দায়ের করেছেন এবং পূর্বের পদে পুনর্বহালসহ বেতন-ভাতা উত্তোলনের লক্ষ্যে গাজীপুর জেলা পরিষদে চিঠি- বিভিন্ন মহলে যোগাযোগ ও তদবির চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রশাসনিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে- একই পদে ইতোমধ্যে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকা সত্ত্বেও পূর্বের কর্মকর্তা কীভাবে পুনরায় ওই পদে বহাল হতে তদবির চালান।

জেলা পরিষদের ঊর্ধ্বতন সূত্রের দাবি, আশরাফ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা হতে থাকে এবং এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে বদলি করা হয়। অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করেছেন। এরমধ্যে গাজীপুরের কাপাসিয়ায় প্রায় ৩২ বিঘা জমি, গাজীপুর শহরে একটি আটতলা ভবন ও দুটি পাঁচতলা ভবন, রাজধানীর উত্তরা এলাকায় একাধিক ফ্ল্যাট এবং পরিবারের সদস্যদের বিদেশে উচ্চশিক্ষার ব্যয়ভার বহনের বিষয়টি আলোচনায় এসেছে। যদিও এসব অভিযোগ এখনো আনুষ্ঠানিক তদন্ত ও যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

জেলা পরিষদের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি দপ্তরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং প্রশাসনিক শৃঙ্খলার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, একটি পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যমান থাকা অবস্থায় একই পদে পুনর্বহালের দাবি প্রতিষ্ঠানটির কার্যকর ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে মো. আশরাফ হোসেনের বক্তব্য ভিন্ন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি মনে করেন, বদলির সিদ্ধান্তটি ন্যায়সংগত হয়নি।

সার্বিক পরিস্থিতি বিবেচনায়, গাজীপুর জেলা পরিষদে চলমান এই ইস্যু এখন প্রশাসনিক ও আইনি উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সত্যতা যাচাই, অন্যদিকে আদালতের রায়ের অপেক্ষা-সব মিলিয়ে বিষয়টির সুষ্ঠু ও স্বচ্ছ সমাধান এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনআস্থা পুনরুদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

Next Post

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি কাউসার

Related Posts

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন, গাজীপুরে সরাসরি সম্প্রচার
সারা বাংলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন, গাজীপুরে সরাসরি সম্প্রচার

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি কাউসার
সারা বাংলা

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি কাউসার

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

Next Post
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি কাউসার

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি কাউসার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু

চাপের মুখে তৈরি পোশাক খাত বাড়ছে ক্রয়াদেশ কমার ঝুঁকি

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

পীরগঞ্জে আঙুরের বাগান বদলাচ্ছে অর্থনীতির চিত্র

পীরগঞ্জে আঙুরের বাগান বদলাচ্ছে অর্থনীতির চিত্র

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET