রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কৃষি খাতে টেকসই উদ্ভাবন নির্ধারণে গুরুত্বারোপের আহ্বান

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬.২:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - কৃষি, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি খাতে টেকসই উদ্ভাবনগুলো নির্ধারণে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে কৃষি খাতে ব্যবহƒত ইনপুটগুলো যেন টেকসই হয়, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কৃষিবিদরা। গতকাল বৃহষ্পতিবার রাজধানীর তুলা ভবনে সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে ‘টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকায়ন সহনশীলতা’ শীর্ষক এই কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন ও অর্থনৈতিক উন্নয়ন জোরদারের লক্ষ্যে এই জাতীয় কর্মশালার আয়োজন করা হয়।  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

এছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকায়ন সহনশীলতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রেন্ডশিপের টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিভাগের প্রধান কৃষিবিদ ড. সাখাওয়াত হোসেন। তার উপস্থাপনায় কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য ও অ-কৃষি জীবিকায়নের সমন্বিত মডেলের মাধ্যমে টেকসই উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকায়ন সহনশীলতা অর্জনে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের সমন্বিত উন্নয়ন অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার কার্যকর প্রয়োগ প্রয়োজন।

রুনা খান বলেন, আমাদের বিশ্বাস সঠিক কাজ সঠিক উপায়ে, সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে করতে পারলেই টেকসই পরিবর্তন সম্ভব। এনজিও কখনোই সরকারের কাজের বিকল্প হতে পারে না; তারা কেবল সরকারের উদ্যোগের পরিপূরক। মাঠপর্যায়ে দোরগোড়ায় গিয়ে কাজ না করলে সমন্বিত পদ্ধতি কার্যকর হয় না। ফ্রেন্ডশিপ শুধু মানুষের বলা কথা শোনে না,  মানুষ যা বলতে পারে নাÑসেই নীরব বার্তাও শোনার চেষ্টা করে। আমাদের লক্ষ্য হলো আমাদের অর্জিত জ্ঞান সবার সঙ্গে ভাগ করে নেওয়া। একই সঙ্গে আমরা বিশ্বাস করি অন্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, শিক্ষা ও মাঠপর্যায়ের বাস্তব প্রয়োগের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে তোলা সময়ের দাবি।

কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ওয়ার্ল্ডফিশ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), কেজিএফ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), তুলা উন্নয়ন বোর্ড, পাট গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জুলাই গণ-অভ্যুত্থানের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

Next Post

ঢালাও দরপতন পুঁজিবাজারে

Related Posts

শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ দিচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স
অর্থ ও বাণিজ্য

শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ দিচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স

ব্যাংক ঋণ শোধে লার্ক টেক্সটাইলের কাছ থেকে ৯.৫ কোটি টাকা নিচ্ছে রিং সাইন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক ঋণ শোধে লার্ক টেক্সটাইলের কাছ থেকে ৯.৫ কোটি টাকা নিচ্ছে রিং সাইন

প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে তিতাস গ্যাস, সম্মতি দিল বিএসইসি
অর্থ ও বাণিজ্য

প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে তিতাস গ্যাস, সম্মতি দিল বিএসইসি

Next Post
পুঁজিবাজারে নতুন বছরে প্রথম পতন, কমলো লেনদেনও

ঢালাও দরপতন পুঁজিবাজারে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET