শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নির্বাচনী আমেজে চাঙা দেশের পুঁজিবাজার

Share Biz News Share Biz News
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬.১:০৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পুঁজিবাজারে হঠাৎ জোয়ার লেনদেনও চাঙা
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া ইতিবাচক প্রত্যাশার আবহে দেশের পুঁজিবাজারে ফের প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সপ্তাহের লেনদেনে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-উভয় বাজারেই সূচকের জোরালো উত্থান ও লেনদেন বৃদ্ধির চিত্র মিলেছে।

বছরের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ১৮৯ পয়েন্টে। বছরের ব্যবধানে সূচকটি প্রায় ৪ দশমিক ৫০ শতাংশ বেড়ে সর্বশেষ ৫ হাজার ৪২৩ পয়েন্টে পৌঁছেছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় বাজারে নতুন করে গতি ফিরছে।

গতকাল মঙ্গলবারের লেনদেনে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান নেয়। একই দিনে ডিএসই শরিয়াহ সূচক ১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ দশমিক ৩৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৫৮ পয়েন্টে পৌঁছে।

ডিএসইতে এদিন মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৮৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির। টাকার অঙ্কে লেনদেন দাঁড়িয়েছে ৭৯০ কোটি ১৫ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৬৪৬ কোটি ১৬ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সিএসসিএক্স সূচক ১৩৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৭২ পয়েন্টে উন্নীত হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৪১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৪ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ১৬ দশমিক ৩৭ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ২৩২ দশমিক ৭৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

সিএসইতে ২০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টির দর বেড়েছে, ২৪টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৯ কোটি ৪০ লাখ টাকা, যা আগের দিনের ৮ কোটি ৮৫ লাখ টাকার চেয়ে বেশি।

লেনদেনের শীর্ষে ছিল সিমটেক্স, এশিয়াটিক ল্যাব, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, বিএসসি, ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, মুন্নু ফেব্রিক্স, সায়হাম টেক্স ও স্কয়ার ফার্মা। দর বৃদ্ধির তালিকায় এগিয়ে ছিল সার্প ইন্ডাস্ট্রিজ, এবি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, এপেক্স স্পিনিং, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড ও এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে দর পতনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, স্ট্যান্ডার্ড সিরামিকস, আরএসআরএম স্টিল, প্যাসিফিক ডেনিমস, মেঘনা পেট, রেনউইক যজ্ঞেশ্বর, জিকিউ বলপেন ও এমারেল্ড অয়েল।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করায় এ দুই দিন ডিএসই ও সিএসইতে লেনদেন বন্ধ থাকবে। বাজারসংশ্লিষ্টদের মতে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল থাকলে পুঁজিবাজারে এই ইতিবাচক ধারা আরও জোরদার হতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম কেনার অনুমোদন

Next Post

দুর্নীতি সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

Related Posts

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেনে গতি, প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা

Next Post

দুর্নীতি সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET