বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আইডিআরএর নির্দেশনা উপেক্ষিত

অবৈধ পরিচালনা পর্ষদে চলছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

Share Biz News Share Biz News
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬.১:৫৬ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, আন্তর্জাতিক, জাতীয়, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অবৈধ পরিচালনা পর্ষদে চলছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
61
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আনোয়ার হোসাইন সোহেল : পুঁজিবাজারের তালিকাভুক্ত তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। গত বছরের ৮ ডিসেম্বর ২০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিতে বীমা বিধিমালা লঙ্ঘন করে বেআইনিভাবে ঘোষিত পাঁচ পরিচালককে অপসারণ এবং প্রকৃতভাবে নির্বাচিতদের নিয়োগ দিতে নির্দেশনা দিলেও দুমাস ধরে সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখি আসছে তাকাফুল।

আইডিআরএ জানিয়েছে, গত বছরের ১৬ আগস্ট তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বীমাকারীর ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’-এর বিধি ১১(২) লঙ্ঘন করে যথাযথভাবে ভোট গণনা না করে উদ্যোক্তা পরিচালক অংশে এবিএম কায়কোবাদ, মো. মাসুদুর রহমান ও তাহমিনা আফরোজ এবং সাধারণ পরিচালক অংশে জিয়া উদ্দিন পোদ্দার ও মো. সাইদুল ইসলামকে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিষয়টি তদন্তের জন্য ওই বছরেরই ২৭ আগস্ট নিরীক্ষা প্রতিষ্ঠান মাহফেল হক অ্যান্ড কোংকে নিয়োগ করে আইডিআরএ। তদন্ত শেষে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে অভিযোগে বর্ণিত বিজয়ী ঘোষিত পরিচালকদের ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’-এর বিধি ১১(২) লঙ্ঘন করে যথাযথভাবে ভোট গণনা না করে অবৈধভাবে পরিচালক পদে বিজয়ী ঘোষণা করার বিষয়টি তথ্য-প্রমাণসহ প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদনে উপস্থাপিত প্রকৃত ভোটের ফলাফল এবং ঘোষিত ফলাফলে মিলের তফাত পাওয়া গেছে।

নির্দেশনায় প্রকৃত ভোটের সঙ্গে কোম্পানি কর্তৃপক্ষের ঘোষিত ভোটের মধ্যে বড় ব্যবধান রয়েছে বলে উল্লেখ করে ভোটের সংখ্যা জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’ অনুযায়ী প্রাপ্ত প্রকৃত ভোটসংখ্যা উদ্যোক্তা পরিচালক অংশে-আবুল হাশেম ১০,৯৭৩,৩৬০ ভোট; মোহাম্মদ মফিজউদ্দিন ৯,৬৯৫,৭৬৬ ভোট; ফারজানা রহমান ৯,৬৯৫,৭৬৬ ভোট; আনোয়ার হোসাইন চৌধুরী ৯,৬৯৫,৬০০ ভোট; এবিএম কায়কোবাদ ৮,৬৬৯,৩৮০ ভোট; মো. মাসুদুর রহমান ৮,৬৬৯,৩৮০ ভোট; তাহমিনা আফরোজ ৮,৬৬৯,৩৮০ ভোট এবং আনোয়ারুল হক চৌধুরী ৭,৩৯১,৭৮৬ ভোট পেয়েছেন।

তবে বীমাকারী কর্তৃক ঘোষিতপ্রাপ্ত ভোট সংখ্যা উদ্যোক্তা পরিচালক অংশে-আবুল হাশেম ৮,৮১২,৮০৫; এবিএম কায়কোবাদ ৮,৬৫১,৮২০; মো. মাসুদুর রহমান ৮,৬৫১,৮২০; তাহমিনা আফরোজ ৮,৬৫১,৮২০; মোহাম্মদ মফিজউদ্দিন ৭,৫৩৫,২১১; ফারজানা রহমান ৭,৫৩৫,২১১; আনোয়ার হোসাইন চৌধুরী ৭,৫৩৫,২১১ এবং আনোয়ারুল হক চৌধুরী ৭,৩৭৪,২২৬ ভোট পেয়েছেন।

‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’ অনুযায়ী প্রাপ্ত প্রকৃত ভোটসংখ্যা জনসাধারণ পরিচালক অংশেনাফিসা সালমা ১০,৯৪১,০৪৯ ভোট (ঘোষিত ফল ৮,৮৬০,৫৪৫), মোহাম্মদ ওসমান গণি ১০,৯৪১,০৪৯ ভোট (ঘোষিত ফল ৮,৮৬০,৫৪৫), জিয়া উদ্দিন পোদ্দার ৯,৪১৬,৫৫৪ ভোট (ঘোষিত ফল ৯,২৯৩,৪২৫), মো. সাইদুল ইসলাম ৯,৪১৬,৫৫৪ ভোট (ঘোষিত ফল ৯,২৯৩,৪২৫) পেয়েছেন।

নির্দেশনায় আরও বলা হয়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ভোট গণনা করা হলে উদ্যোক্তা পরিচালক অংশে আবুল হাশেম, মোহাম্মদ মফিজউদ্দিন, ফারজানা রহমান ও আনোয়ার হোসাইন চৌধুরী এবং জনসাধারণ পরিচালক অংশে নাফিসা সালমা ও মোহাম্মদ ওসমান গণি বৈধভাবে নির্বাচিত হবেন। তবে বাস্তবে বিধিমালা লঙ্ঘন করে অপেক্ষাকৃত কম ভোটপ্রাপ্ত প্রার্থীদের উদ্যোক্তা পরিচালক অংশে এবিএম কায়কোবাদ, মো. মাসুদুর রহমান ও তাহমিনা আফরোজ এবং জনসাধারণ পরিচালক অংশে জিয়া উদ্দিন পোদ্দার ও মো. সাইফুল ইসলামকে বেআইনিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

আইডিআরএ জানায়, আবুল হাশেম বিধিমালা অনুযায়ী বৈধভাবে নির্বাচিত হওয়ায় তিনি পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তবে অবৈধভাবে বিজয়ী ঘোষিত পরিচালকরা এখনো পদে বহাল থাকায় এটি বীমা প্রতিষ্ঠানের সুশাসন, পলিসিধারকদের স্বার্থ, শেয়ারহোল্ডারদের স্বার্থ এবং জনস্বার্থের পরিপন্থি বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

এ অবস্থায় বীমাকারীর ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’-এর বিধি ১১(১) লঙ্ঘন করে বেআইনিভাবে বিজয়ী ঘোষিত পরিচালকÑউদ্যোক্তা অংশে এবিএম কায়কোবাদ, মো. মাসুদুর রহমান ও তাহমিনা আফরোজ এবং জনসাধারণের অংশে জিয়া উদ্দিন পোদ্দার ও মো. সাইফুল ইসলামকে পরিচালনা পর্ষদের পরিচালক পদ হতে অপসারণ করে তাদের স্থানে ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’ অনুযায়ী, প্রকৃতভাবে নির্বাচিত উদ্যোক্তা পরিচালক অংশে মোহাম্মদ মফিজউদ্দিন, ফারজানা রহমান ও আনোয়ার হোসাইন চৌধুরী এবং জনসাধারণ অংশে নাফিসা সালমা ও মোহাম্মদ ওসমান গণিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিযুক্ত করার জন্য ‘বীমা আইন ২০১০’-এর ধারা ৫০(১) অনুযায়ী নির্দেশনা জারি করা হলো।

আইডিআরএ’র নির্দেশনা উপেক্ষা করার বিষয়ে জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র সাইফুন্নাহার সুমি শেয়ার বিজকে বলেন, ‘অফিসে আওয়ারের বাইরে আমি এখন কোনো বক্তব্য দিতে পারব না।’

এদিকে তাকাফুন ইন্স্যুরেন্স কোম্পানির সচিব মো. শাহীন মিয়া শেয়ার বিজকে বলেন, বীমা উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া গত ২৭ অক্টোবরের চিঠির বিষয় আমার কোনো আপডেট জানা নেই।

আইডিআরএর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু বীমা কোম্পানি নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না। একই বিষয়ে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তা গুরুত্ব পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, পরিচালনা পর্ষদ নির্বাচনে অনিয়ম স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এতে শুধু কোম্পানির অভ্যন্তরীণ সুশাসনই প্রশ্নবিদ্ধ হচ্ছে না, বরং পুরো বীমা খাতের ওপর আস্থার সংকট তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে কোম্পানিটির চেয়ারম্যান তাহমিনা আফরোজের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

বীমা খাতের সংশ্লিষ্টরা বলছেন, পরিচালক নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরিচালনা পর্ষদই একটি বীমা কোম্পানির নীতিনির্ধারণ, আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণের মূল দায়িত্ব পালন করে। সেখানে যদি ভোটের ফলাফল উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানটির স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শর্টটার্ম লোন রয়েছে ১১৬ কোটি টাকা। গতকাল রোববার কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪২ কোটি ৫৮ লাখ টাকা। সবশেষ কোম্পানিটির প্রতিটি শেয়ারদর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা।

গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে পর্যন্ত কোম্পানিটিতে উদ্যোক্তা বিনিয়োগকারীদের শেয়ার রয়েছেন ৪৮ দশমিক ৯৩ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৯ দশমিক ৮২ শতাংশ, বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩১ দশমিক ১৯ শতাংশ এবং বিদেশি বিনিয়োগ রয়েছে শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নতুন সরকারের আগমন বার্তা পুঁজিবাজারে বড় উত্থান

Next Post

ব্যবসাবান্ধব দুদক চান ব্যবসায়ীরা

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার
শীর্ষ খবর

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ
শীর্ষ খবর

পারমাণবিক যুগে বাংলাদেশ

Next Post
ব্যবসাবান্ধব দুদক চান ব্যবসায়ীরা

ব্যবসাবান্ধব দুদক চান ব্যবসায়ীরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET