মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩ | ৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬.১২:৩৪ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিস্ফোরণের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘বিরুধুনগর জেলার কাট্টানাপট্টিতে আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আমি সম্মানিত মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন ও থাঙ্গাম থেন্নারাসুকে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধারকাজ ত্বরান্বিত করা, তদারকি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছি।’
স্ট্যালিন আরও বলেন, ‘ঘটনা জানার পরপরই আমি ডিসট্রিক্ট কালেক্টরের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা কাজে সমন্বয়ের নির্দেশ দিয়েছি।’
স্থানীয় প্রশাসনের ধারণা, বিভিন্ন রাসায়নিক দ্রব্য একসঙ্গে মেশানোর সময় বিস্ফোরণটি ঘটতে পারে।
পুলিশ বলছে, কাট্টানাপট্টির ওই আতশবাজি তৈরির কারখানায় প্রায় ৩০ শ্রমিক নিয়মিত উৎপাদনকাজ করছিলেন। তাদের কাজ চলার সময় হঠাৎই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে বলে জানা গেছে।
বিস্ফোরণের পর পাশ্ববর্তী শিবকাশী, সাতুর, বিরুধুনগরসহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ এ ঘটনায় একটি মামলা করেছে। বিস্ফোরণের কারণ কী এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তাবিধি মেনে চলেছিল কি না, তা জানতে তদন্ত শুরু করেছে তারা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনার পরিকল্পনা নেই: ইরান

Next Post

লেবাননে জনসাধারণের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

Related Posts

লেবাননে জনসাধারণের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক

লেবাননে জনসাধারণের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনার পরিকল্পনা নেই: ইরান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনার পরিকল্পনা নেই: ইরান

আন্তর্জাতিক

জাপানে অল্প সময়ে আঘাত হানতে পারে ১০ ফুটের বেশি উঁচু সুনামি

Next Post
লেবাননে জনসাধারণের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

লেবাননে জনসাধারণের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয়বৃদ্ধি

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নদী-নালা সচল মানেই অর্থনীতির প্রবাহ সচল

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, থাকছে সিসিটিভির নজরদারি

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস

সরকারকে ২৮৩ কোটি টাকার শেয়ার দেবে তিতাস গ্যাস




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET