নিজস্ব প্রতিবেদক: পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। গতকাল মঙ্গলবার ৯২৯ কোটি ২৮ লাখ টাকা লেনদেন হয়েছে, যা চলতি মাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ লেনদেন। এর আগে ৮ এপ্রিল বাজারের লেনদেনের পরিমাণ ছিল ৯৯১ কোটি ৫ লাখ টাকা।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল মঙ্গলবার অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধি হয়েছে। এতে এক্সচেঞ্জটির সব মূল্যসূচকেও বেড়েছে। একইসঙ্গে ঢাকার এই শেয়ারবাজারে দিনের ব্যবধানে লেনদেনের পরিমাণও ১০০ কোটি বেশি বেড়েছে। সার্বিক লেনদেন সাত কার্যদিবস পর ৯০০ কোটির ঘরে পৌঁছেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ১০টায় লেনদেন শুরু হয় অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির মধ্য দিয়ে। এই দরবৃদ্ধি দিনভর অব্যাহত থাকে। দিনশেষে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দর বেড়েছে ২১৫টির, বিপরীতে ১০৮টির দর কমেছে। আর ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে উঠেছে। এছাড়া শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল ডিএসইতে মোট ৯২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (সোমবার) লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৫৩ লাখ টাকা।
লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলোÑসিটি ব্যাংক, একমি পেস্টিসাইড, ডমিনেজ স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, খান ব্রাদার্স পিপি, সিমটেক্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রানার অটো, তৌফিকা ফুড ও শাহজীবাজার পাওয়ার।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑবিডি ল্যাম্পস, নাহি অ্যালুমিনিয়াম, অগ্নি সিস্টেমস, সমতা লেদার, এপেক্স স্পিনিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুডস, ফিনিক্স ইন্স্যুরেন্স এবং ফারইস্ট নিটিং।
অন্যদিকে দর পতনের শীর্ষে রয়েছেÑইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, এফএএস ফাইন্যান্স, পিপলস লিজিং, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, মেঘনা কনডেন্সড মিল্ক, একমি পেস্টিসাইড এবং সুহƒদ ইন্ডাস্ট্রিজ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩১ পয়েন্টে নেমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১১৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৮টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪ কোটি ১৫ লাখ টাকা।
প্রিন্ট করুন











Discussion about this post