বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩ | ৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

Share Biz News Share Biz News
বুধবার, ২২ এপ্রিল ২০২৬.১২:৫৮ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পুঁজিবাজার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। সোমবার গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্তের অনুমোদন হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এজিএম আয়োজন করে গ্রামীণফোন, যা শেয়ারহোল্ডারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করেছে। এটি কোম্পানির সম্মিলিত প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক ধারা অক্ষুণ্ন রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এজিএমে গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক, কোম্পানি সেক্রেটারি এসএম ইমদাদুল হকসহ কোম্পানির অন্যান্য বোর্ড মেম্বার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান জন ওমুন্ড রেভহাগ বলেন, ‘গ্রামীণফোনের জন্য ২০২৫ সাল ছিল স্থিতিশীল অগ্রগতির বছর। কিন্তু মনে হচ্ছে বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে আমরা কতটা এগিয়ে যেতে পারি, ২০২৬ সালে আমাদের সে পরীক্ষা আবারও দিতে হতে পারে। ধারাবাহিক চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা মৌলিক শক্তি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং দ্রুত ডিজিটালাইজড বিশ্বে গ্রাহকদের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছি। উন্নত ও নির্ভরযোগ্য সংযোগ প্রদান অব্যাহত রেখেছি আমরা। পাশাপাশি টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তির এজেন্ডা এগিয়ে নিয়েছি; ডিজিটাল দক্ষতা ও অনলাইন নিরাপত্তা উদ্যোগের মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছি আমরা। একটি নিরাপদ ও স্মার্ট আগামীর জন্য আমরা একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতের উপযোগী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করে যাব।’
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘২০২৫ সালে আমাদের মোট আয় সামান্য হ্রাস পেয়ে ১৫ হাজার ৮১০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যেখানে গ্রাহক সংখ্যা ছিল ৮ কোটি ৩৯ লাখ; যার মধ্যে ৪ কোটি ৮৭ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। ধারাবাহিক সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কঠোর ব্যয় ব্যবস্থাপনা সত্ত্বেও কর পরবর্তী নিট মুনাফা কিছুটা কমে ২ হাজার ৯৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে।’
তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জের মাঝেও আমরা আমাদের ডিজিটাল ইকোসিস্টেম ও কার্যপ্রক্রিয়া শক্তিশালী করেছি। বায়োস্কোপ+ ও ওয়ানগেমের মতো প্ল্যাটফর্মের সম্প্রসারণ এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারে জিপি শিল্ড চালু করেছি আমরা। এন্টারপ্রাইজ ও শিল্প খাতের চাহিদার দিকে নজর রেখে আমরা বিভাগীয় শহরলোতে ফাইভজি চালুর পর এর সম্প্রসারণ অব্যাহত রেখেছি। পাশাপাশি মাইজিপি দেশের শীর্ষ সেলফ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে তার অবস্থান আরও সংহত করেছে। বর্তমানে ২ কোটি ২৫ লাখের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে অ্যাপটি; ব্যক্তিগত পছন্দ ও সুবিধা অনুযায়ী অফার প্রদান এবং ব্যবহারবান্ধব গ্রাহক সেবার মাধ্যমে ডিজিটাল সম্পৃক্ততা বাড়াচ্ছে প্ল্যাটফর্মটি।’
ইয়াসির আজমান আরও বলেন, ‘গ্রামীণফোন একটি এআই-নির্ভর টেলকো-টেক কোম্পানি হওয়ার লক্ষ্যে নেটওয়ার্ক অপারেশন, গ্রাহক সেবা ও সম্পৃক্ততা, পণ্যের পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে এআইকে কাজে লাগাচ্ছে এবং সব কর্মীর জন্য এআই টুল ব্যবহারের সুযোগ নিশ্চিত করেছে। আধুনিক ও দক্ষ নেটওয়ার্ক এবং কোর সিস্টেম গড়ে তোলার পাশাপাশি জাতীয় কোষাগারে ১২ হাজার ১৬০ কোটি টাকা অবদান রেখেছি আমরা। এ ছাড়া সংযোগ ও ডিজিটাল অন্তর্ভুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখে গ্রাহক ও শেয়ারহোল্ডারের প্রতি এবং বৃহত্তর অর্থনীতিতে ধারাবাহিক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন। ভবিষ্যতের জন্য দায়িত্বশীল প্রবৃদ্ধি, এআই-নির্ভর উদ্ভাবন এবং দেশের সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল সংযোগের অংশীদার হিসেবে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ চালিয়ে যাব আমরা।’
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য পরিশোধিত মূলধনের ওপর ২১৫ শতাংশ হারে মোট নগদ লভ্যাংশ অনুমোদন করেন, যা প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২১.৫ টাকা- যা ওই বছরের কর-পরবর্তী মুনাফার ৯৮.২ শতাংশ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু

Next Post

জিপিএ নয়, শিক্ষা হোক সমাজ উন্নতির

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

চলতি মাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ লেনদেন

পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু
অর্থ ও বাণিজ্য

পোশাক খাতে পডকাস্ট সিরিজের যাত্রা শুরু

প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Next Post
জিপিএ নয়, শিক্ষা হোক সমাজ উন্নতির

জিপিএ নয়, শিক্ষা হোক সমাজ উন্নতির

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমিকদের অনিরাপদ জীবনে নেই বীমা সুবিধা

শ্রমিকদের অনিরাপদ জীবনে নেই বীমা সুবিধা

প্রিমিয়াম বাড়লেও দাবি পূরণে ব্যর্থ কোম্পানি

প্রিমিয়াম বাড়লেও দাবি পূরণে ব্যর্থ কোম্পানি

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

ঋণখেলাপিদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই : অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

চলতি মাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: প্রধানমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET