প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): খাল খনন কর্মসূচি সফল হলে কৃষক কাজের পানি পাবে এবং এতে দেশের ফসল উৎপাদন বাড়বে বলে মন্তব্য করে সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, খাল খননের মাধ্যমে কৃষক একদিকে যেমন বিনা মূল্যে পানি পাবে, অন্যদিকে স্বল্পমূল্যে সার-ওষুধ প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে দেশের কৃষিতে বিপ্লব ঘটবে।
গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নদীয়ার চাঁদ এলাকায় খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ২০০৮ সালের পরে এদেশে কোনো শান্তিপূর্ণ বা সুষ্ঠু নির্বাচন হয়নি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে নির্বাচনের আগের দিন, দিনের বেলা অর্ধেক ভোটার রাতের বেলা বাকি অর্ধেক ভোট সম্পন্ন করেছে। ডিসি-এসপিদের ভোট কাটতে বাধ্য করা হয়েছে। সময় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও দৈনিক শেয়ার বিজের নির্বাহী সমপাদক খন্দকার নাসিরুল ইসলাম বলেন, গুপ্তরাই তেল নিয়ে তেলেসমতি কারবার করছে। তারা নানাভাবে তেল রিজার্ভ করে কৃত্রিম সংকট তৈরি করছে। তারেক রহমানের সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবেই গুপ্তরা এসব করছে।
এ সময় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post