সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ১০ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

টাঙ্গাইলে জামাই মেলা থেকে ২ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

Share Biz News Share Biz News
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬.১২:২৮ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
টাঙ্গাইলে জামাই মেলা থেকে ২ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলার ১৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা থেকে তিন দিনে প্রায় দুই কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছেন মেলার আয়োজক ও ব্যবসায়ীরা। তারা বলেন, এ মেলাটি ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত হলেও মেলাকে কেন্দ্র করে সারা গ্রামে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গ্রামবাসী তাদের শখের জিনিসের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যও এই মেলা থেকে কিনে থাকেন।
জেলার সদর উপজেলার রসুলপুরে বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী জামাই মেলা গতকাল শুরু হয়েছে। এই মেলা আগামীকাল সোমবার শেষ হবে। রসুলপুরের এই জামাই মেলাটি বাংলাদেশের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মেলা। মেলার তিন দিনে দুই কোটি টাকার বেশি বাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে।
দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন দোকানিরা। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, কাঠের ফার্নিচার, খাবারের দোকান, মিষ্টির দোকানসহ ছোট-বড় দোকান বসেছে। বৈশাখের ভ্যাপসা গরমেও জামাই-বউ ছাড়াও মেলায় হাজারো মানুষের ঢল নেমেছে। কেউ ঘুরছেন। আবার কেউ বিভিন্ন পণ্য কিনছেন। মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা।
স্থানীয়রা জানান, প্রায় দেড়শ বছর ধরে সনাতন পঞ্জিকা অনুসারে প্রতিবছর ১১, ১২ ও ১৩ বৈশাখ রসুলপুরে এই মেলা বসে। এই মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত ৩০ গ্রামের জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। তারাই মেলার মূল আকর্ষণ।
খাবারের দোকান, মিষ্টির দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা এবং প্রসাধনীর দোকানও বসেছে মেলায়। প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী এসেছেন তাদের পণ্য নিয়ে। বড়দের পাশাপাশি ছোট ছেলেমেয়েরাও এই মেলায় এসেছে। মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা।
মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত ৩০ গ্রামের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। জামাইকে বরণ করে নেওয়ার জন্য শ্বশুর-শাশুড়িরাও বেশ আগে থেকেই নেন নানা প্রস্তুতি। ঐতিহ্য অনুযায়ী মেলার সময় শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে কিছু টাকা দেন। সেই টাকার সঙ্গে জামাইরা তাদের টাকা দিয়ে মেলা থেকে শ্বশুরবাড়ির সবার জন্য বাজার করেন। এ কারণেই মেলাটি ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত।
মেলাটি জামাই ও বউসহ সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য এক আনন্দ-উৎসবে রূপ নেয়। এতে এই গ্রাম জুড়েও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ব্যবসায়ীরা বলেন, প্রতিবছর আমরা এই মেলার জন্য অপেক্ষা করি। এই মেলায় আমাদের উৎপাদিত পণ্য অন্যান্য মেলার তুলনায় বেশি বিক্রি হয়। এ বছরও ভালো ব্যবসা হবে বলে আশা করছি।
মেলায় জিলাপি বিক্রেতা নুরু মিয়া জানান, দীর্ঘ ১৬ বছর ধরে জামাই মেলায় আমি জিলাপি তৈরি করে বিক্রি করছি। টাঙ্গাইলের অন্যান্য মেলার চেয়ে এ মেলায় ক্রেতা বেশি থাকায় বিক্রি আল্লাহর রহমতে ভালো হচ্ছে।
দর্শনার্থী জুয়েল রানা বলেন, মেলাটি জামাই মেলা নামে পরিচিত। মেলাটিকে কেন্দ্র করে এই এলাকার জামাইরা একত্র হয়। এমন মেলায় আসতে পেয়ে খুবই আনন্দিত।
জামাই মেলায় বেড়াতে আসা কলেজ শিক্ষার্থী বীথি আক্তার বলেন, প্রায় দেড়শ বছর ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার মানুষের কাছে ঈদ বা পূজা-পার্বণের মতোই এই মেলা একটি উৎসব। মেলাটি বৈশাখী মেলা হিসেবে শুরু হলেও এখন এটি জামাই মেলা হিসেবে পরিচিত লাভ করেছে।
স্থানীয় রসুলপুর গ্রামের রফিক মিয়া বলেন, আমরা যখন ছোট ছিলাম, তখনও দাদার কাছে এই মেলার কথা শুনেছি। এটি টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী ও বড় মেলা।
কালীহাতি থেকে আসা জামাই রুহুল আমীন বলেন, প্রতিবছরই আমরা শ্বশুরবাড়ি থেকে মেলায় আসার দাওয়াত পাই। এই মেলা আমাদের জামাইদের কাছে খুব আকর্ষণীয়। মেলাকে কেন্দ্র করে অনেক আত্মীয়র সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে ভাব বিনিময় হয়। সব মিলিয়ে আমরা মেলার এই তিন দিন আনন্দে মেতে উঠি।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় ভলান্টিয়ারসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
মেলা কমিটির আহ্বায়ক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হয়েছে।
মেলা সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন দোকানিরা। তারা খাবারের দোকান, মিষ্টিজাতীয় পণ্যের দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনীর দোকানও দিয়েছেন। এ ছাড়া মেলায় ফার্নিচারের দোকান বসেছে। তিন দিনে মেলায় দুই কোটি টাকার ওপরে বাণিজ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

Next Post

কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার

Related Posts

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ
অর্থ ও বাণিজ্য

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ

শুল্ক সুবিধার অপব্যবহার করেন অনেক ব্যবসায়ী
অর্থ ও বাণিজ্য

কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

Next Post
শুল্ক সুবিধার অপব্যবহার করেন অনেক ব্যবসায়ী

কর ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে কাজ করছে সরকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এসিআই গ্রুপ: ব্রিটিশ রসায়ন থেকে বাংলাদেশের কৃষি মেরুদণ্ডে

এসিআই গ্রুপ: ব্রিটিশ রসায়ন থেকে বাংলাদেশের কৃষি মেরুদণ্ডে

সংকটে ব্যবসা ও কৃষি অর্থনীতি

সংকটে ব্যবসা ও কৃষি অর্থনীতি

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

সাড়ে ১৩ হাজর কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

সাড়ে ১৩ হাজর কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

বিমার উত্থানে বেড়েছে সূচক ও লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET