শেয়ার বিজ ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤ে‹র নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেন। খবর বিবিসি
এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তড়িঘড়ি করে ট্রা¤‹ ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রা¤‹কে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এই ঘটনা ঘটে।
এফবিআইয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শটগান হাতে এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের এক এজেন্টের ওপর গুলি চালান। গুলিটি এজেন্টের গায়ের সুরক্ষা বর্মের ওপর লাগায় তার কোনো ক্ষতি হয়নি।
অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর ট্রা¤‹ তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্র–থ সোশ্যালে জানান, ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রা¤‹ আরও লেখেন, ওয়াশিংটন ডিসিতে এক নাটকীয় সন্ধ্যা কাটল। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চমৎকার কাজ করেছে। এর কিছুক্ষণ পরেই তিনি আরেকটি পোস্টে জানান, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্য স¤‹ূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। তিনি আরও জানান, শনিবার রাতেই তিনি হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলন করবেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, অনুষ্ঠানের প্রবেশপথের মূল তল্লাশি এলাকার (স্ক্রিনিং এরিয়া) কাছে গুলি চালানোর একটি ঘটনা তদন্ত করছেন তারা।
গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই নৈশভোজে উপস্থিত অতিথিরা কথা বলা বন্ধ করে দেন এবং চারপাশ থেকে মানুষ চিৎকার করে বলতে শুরু করেন, নিচে শুয়ে পড়ুন, নিচে শুয়ে পড়ুন!
এরপরই রণসজ্জায় সজ্জিত সিক্রেট সার্ভিস কর্মকর্তারা ডাইনিং রুমে ছুটে আসার সঙ্গে সঙ্গে শত শত অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। ট্রা¤‹ এবং ফার্স্ট লেডি মঞ্চের পেছনের অংশে নিচু হয়ে বসে পড়েন এবং এর কিছুক্ষণ পরই সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
উপস্থিত দুই হাজার ৬০০ জন অতিথির মধ্যে অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন, অন্যদিকে ওয়েটাররা ডাইনিং হলের সামনের দিকে পালিয়ে যান।
এদিকে ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার ইস্টার্ন সময় রাত প্রায় ৮টা ৩৫ মিনিটে ওয়াশিংটনের হিলটন হোটেলের নৈশভোজে উপস্থিত অতিথিরা গুলির শব্দ শুনে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। এর পরপরই সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রা¤ে‹র দিকে ছুটে যান এবং প্রেসিডেন্ট ও তার মন্ত্রিসভার সদস্যদের বলরুম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এবং অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল সাংবাদিকদের বলেন, একজন বন্দুকধারী হোটেলের লবিতে থাকা সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টে দ্রুত এগিয়ে আসেন।
ক্যারল বলেন, সন্দেহভাজন ব্যক্তি হোটেলের লবি এলাকায় সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টে হামলা করেন এবং তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান ও একাধিক ছুরি ছিল। সন্দেহভাজন ব্যক্তি যখন ওই চেকপয়েন্ট পার হয়ে দৌড়াচ্ছিলেন, তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে বাধা দেন।
মেয়র মুরিয়েল বাউজার বলেন, এই ঘটনায় সিক্রেট সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিকেও স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে।
পুলিশ প্রধান ক্যারল বলেন, আমরা জানি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সঙ্গে ওই ব্যক্তির গোলাগুলি হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গুলির আঘাতে জখম হননি।
তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন এবং হাতকড়া পরান।
গোলাগুলির ঘটনার পর স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৭ মিনিটে ট্রা¤‹ প্রথম প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দ্রুত ও সাহসিকতার সঙ্গে কাজ করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্র–থ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রা¤‹ বলেন, বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এর প্রায় ২০ মিনিট পর ট্রা¤‹ আবারও একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে ও অন্যদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন এবং তিনি সেই অনুরোধ মেনে চলেছেন। ট্রা¤‹ বলেন, অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে।
স্থানীয় সময় রাত প্রায় ১০টা ৩০ মিনিটে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন ট্রা¤‹। তার সঙ্গে এফবিআই পরিচালক এবং ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। ট্রা¤‹ এবং অন্যান্য আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি একাই এই গোলাগুলির ঘটনা ঘটিয়েছেন।
পরে রাত ১১টা ১৩ মিনিটে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনিন পিরো সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
প্রিন্ট করুন











Discussion about this post