মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | ১১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্পিনিং সক্ষমতা দ্বিগুণে এনভয় টেক্সটাইলসের বড় বিনিয়োগ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬.১:৩৭ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, পুঁজিবাজার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্পিনিং সক্ষমতা দ্বিগুণে এনভয় টেক্সটাইলসের বড় বিনিয়োগ
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটি ১৭৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ করবে।

গত রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় এ বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে কারখানা সম্প্রসারণের জন্য নতুন জমি কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, বর্তমান কারখানা প্রাঙ্গণে ‘ওপেন-অ্যান্ড (রোটর) স্পিনিং’ উৎপাদন সক্ষমতা দৈনিক ২৫ টন থেকে বাড়িয়ে ৫০ টনে উন্নীত করা হবে। উৎপাদন প্রক্রিয়ার উচ্ছিষ্ট বা ‘রিকভারড ম্যাটেরিয়ালস’ ব্যবহার করে সুতা উৎপাদন বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। উৎপাদিত সুতা কোম্পানির নিজস্ব ডেনিম উৎপাদনে ব্যবহার করা হবে, যা সামগ্রিক উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা ও সমন্বয় বৃদ্ধি করবে।

প্রকল্পটির মোট ব্যয়ের ৭০ শতাংশ ঋণ এবং বাকি ৩০ শতাংশ ইকুইটির মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

কোম্পানির হিসাব অনুযায়ী, বর্তমান বাজার পরিস্থিতিতে এই প্রকল্প থেকে পর্যাপ্ত নগদ অর্থপ্রবাহ তৈরি হবে, যা সাত বছরের মধ্যে ঋণ পরিশোধে সহায়ক হবে। বিনিয়োগের অর্থ ফেরত আসতে প্রায় ৪ বছর ৮ মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ১৫ বছর মেয়াদে ইকুইটির বার্ষিক রিটার্নের হার ২৭ দশমিক ৮ শতাংশ এবং প্রকল্পের সামগ্রিক রিটার্নের হার ১৪ দশমিক ৮ শতাংশ হবে।

ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় বর্তমান কারখানার নিকটবর্তী এলাকায় ৫০ দশমিক ৩৭ ডেসিমল জমি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। জমি ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯ লাখ টাকা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৭০০ কোটি ৯৭ লাখ টাকা।

মোট শেয়ারের মধ্যে ৬৫ দশমিক ৪১ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ১১ দশমিক ৫৮ শতাংশ শেয়ার।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দক্ষিণ এশিয়ায় পারস্পরিক বাণিজ্য বাড়াতে জোর বাণিজ্যমন্ত্রীর

Next Post

রানার অটোমোবাইলসের বড় শেয়ার বিক্রির ঘোষণা

Related Posts

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য অংশীদারত্ব জোরদারের আহ্বান
অর্থ ও বাণিজ্য

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য অংশীদারত্ব জোরদারের আহ্বান

লিগ্যাল এইড দিবস উদ্বোধন, সেবা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

লিগ্যাল এইড দিবস উদ্বোধন, সেবা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাওয়ার গ্রিডের ১৩২ কোটি শেয়ার সরকারের অনুকূলে ইস্যু
অর্থ ও বাণিজ্য

পাওয়ার গ্রিডের ১৩২ কোটি শেয়ার সরকারের অনুকূলে ইস্যু

Next Post
রানার অটোমোবাইলসের বড় শেয়ার বিক্রির ঘোষণা

রানার অটোমোবাইলসের বড় শেয়ার বিক্রির ঘোষণা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য অংশীদারত্ব জোরদারের আহ্বান

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য অংশীদারত্ব জোরদারের আহ্বান

লিগ্যাল এইড দিবস উদ্বোধন, সেবা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

লিগ্যাল এইড দিবস উদ্বোধন, সেবা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাওয়ার গ্রিডের ১৩২ কোটি শেয়ার সরকারের অনুকূলে ইস্যু

পাওয়ার গ্রিডের ১৩২ কোটি শেয়ার সরকারের অনুকূলে ইস্যু

রানার অটোমোবাইলসের বড় শেয়ার বিক্রির ঘোষণা

রানার অটোমোবাইলসের বড় শেয়ার বিক্রির ঘোষণা

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET