বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

স্যামসাংয়ের নতুন ৩ মডেলের চেস্ট ফ্রিজার এখন বাজারে

Share Biz News Share Biz News
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬.১২:২২ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্যামসাংয়ের নতুন ৩ মডেলের চেস্ট ফ্রিজার এখন বাজারে
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দৈনন্দিন জীবনে খাবার দীর্ঘ সময় সতেজ রাখার চাহিদা পূরণে উন্নত কুলিং প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে স্যামসাং। এর ধারাবাহিকতায় দেশের বাজারে চেস্ট ফ্রিজারের নতুন লাইনআপ উšে§াচন করেছে স্যামসাং বাংলাদেশ; যা খাবার সংরক্ষণ ও ঠান্ডা রাখায় আরও কার্যকর সুবিধা দেবে। রাজধানীর উত্তরায় অবস্থিত ইলেক্ট্রা শোরুমে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রিজারগুলো উšে§াচন করা হয়। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজিব দাস গুপ্ত এবং প্রোডাক্ট প্ল্যানিংয়ের চিফ ম্যানেজার আনিকা রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমেদ আবদুল্লাহ, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোবারক হোসেন এবং অপারেশনস বিভাগের জেনারেল ম্যানেজার এটিএম মহিউদ্দিন।
স্যামসাংয়ের নতুন এই সিরিজে রয়েছে তিনটি মডেলÑআরআই৭০এফ৩৭, আরআই৭০এফ২৯ ও আরআই৭০এফ২০। এগুলোর ধারণক্ষমতা যথাক্রমে ৩৭১, ২৮৭ ও ১৯৮ লিটার। ফলে পরিবারের সদস্যসংখ্যা ও প্রয়োজন অনুযায়ী পছন্দের মডেল বেছে নেওয়া যাবে। একই সঙ্গে ফ্রিজারগুলোয় ব্যবহার করা হয়েছে ডার্ক গ্রে রঙের আধুনিক ফিনিশ, যা ঘরের পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে যায়। তিনটি মডেলেই রয়েছে আট ধাপের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, যার মাধ্যমে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে তাপমাত্রা কমানো বা বাড়ানো যাবে। সঙ্গে আছে ‘ইনটেনসিভ কুলিং’ সুবিধা, যা তাপমাত্রা কমিয়ে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামাতে পারে। দীর্ঘ সময় মাংস কিংবা মাছ সংরক্ষণে এটি কার্যকর একটি ফিচার। ফ্রিজারগুলোর দরজা এমনভাবে নকশা করা হয়েছে, যাতে যে কোনো এঙ্গেলে খোলা অবস্থায় নিজে থেকেই স্থির থাকে। এতে জিনিসপত্র রাখা ও বের করা সহজ হয়।
উদ্বোধন অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘প্রযুক্তির কাজ মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করাÑআমরা সব সময় এই বিশ্বাস নিয়েই কাজ করি। সাম্প্রতিক সময়ে দেশে চেস্ট ফ্রিজারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবহারকারীদের এই বাড়তি চাহিদা বিবেচনায় এখনই নতুন এই ফ্রিজারগুলো বাজারে আনার উপযুক্ত সময় বলে মনে হয়েছে। গ্রাহকেরা এখন যে ধরনের সমাধান খুঁজছেন, সেটিই তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা এটি।’
ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমেদ আবদুল্লাহ বলেন, ‘আমাদের উত্তরা শোরুমে নতুন মডেলের এই ফ্রিজারগুলো উšে§াচন করতে পেরে আমরা গর্বিত। স্যামসাংয়ের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের কাছে উন্নত প্রযুক্তিসমৃদ্ধ পণ্য পৌঁছে দিতে পারছি। উভয় প্রতিষ্ঠানই পণ্যের গুণগত মানের বিষয়ে সমান গুরুত্ব দেয়। তাই নির্ভরযোগ্য ও আধুনিক ডিজাইনের ফ্রিজার খুঁজছেনÑএমন গ্রাহকরা এখানে পছন্দসই পণ্য পাবেন বলে আমরা আশা করছি।’
আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এই ফ্রিজারগুলো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। আরআই৭০এফ২০ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৯০০ টাকা, আরআই৭০এফ২৯-এর দাম ৬২ হাজার ৯০০ টাকা এবং আরআই৭০এফ৩৭-এর দাম ৭৫ হাজার ৯০০ টাকা। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য প্রতিটি মডেলে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে স্যামসাং।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

উন্নত বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ

Next Post

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগনির্ভর অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্রের দূত

Related Posts

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

সোনার দাম আরও কমল

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগনির্ভর অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্রের দূত
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগনির্ভর অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্রের দূত

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

উন্নত বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ

Next Post
বাংলাদেশের সঙ্গে বিনিয়োগনির্ভর অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্রের দূত

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগনির্ভর অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্রের দূত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET