বুধবার, ১৩ মে, ২০২৬
২৯ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কারসাজি তদন্তে বিএসইসি

Share Biz News Share Biz News
বুধবার, ১৩ মে ২০২৬.১২:২৮ পূর্বাহ্ণ
বিভাগ - পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের অধীনে পরিচালিত একাধিক বিও হিসাবের লেনদেনে কারসাজির অভিযোগ তদন্তে নেমেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজারে অস্বাভাবিক লেনদেন ও সন্দেহজনক কার্যক্রমের অভিযোগের পর নিয়ন্ত্রক সংস্থা এ নিয়ে অনুসন্ধান শুরু করেছে।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিষ্ঠানটির কয়েকটি নির্দিষ্ট ক্লায়েন্ট কোড ও সংশ্লিষ্ট বিও হিসাবের কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে তদন্তের নির্দেশনা সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও পাঠানো হয়েছে। তদন্ত কমিটিতে বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানকে প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক লামিয়া আক্তার এবং মো. আতিকুল্লাহ খান।
বিএসইসির আদেশে বলা হয়েছে, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ক্লায়েন্ট কোড ঝ১১২৯৪, ঝ১১৩১৮, ঝ১১৩২৫, ঝ২০২১৩, ঝ২০০৭১, ঝ১১১১৮, ঝ১১৩২৬ এবং ঝ৩০০০৫-এর সঙ্গে সম্পর্কিত হিসাবধারীদের শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি এসব হিসাবের মাধ্যমে সংঘটিত সম্ভাব্য বাজার কারসাজির বিষয়টিও গভীরভাবে তদন্ত করা হবে।
এ লক্ষ্যে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯’-এর সেকশন ২১ এবং ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’-এর ধারা ১৭(ক)-এর ক্ষমতাবলে তিন সদস্যের অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্তে সংশ্লিষ্ট বিও হিসাবের মাধ্যমে পরিচালিত শেয়ার লেনদেন, অর্থের উৎস, হিসাবধারীদের পারস্পরিক সম্পর্ক এবং সম্ভাব্য যোগসাজশের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এসব ক্লায়েন্ট কোডের সঙ্গে জড়িত অন্য সুবিধাভোগীদেরও শনাক্ত করা হবে।
পুঁজিবাজার-সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে কয়েকটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে সংঘবদ্ধভাবে শেয়ার কেনাবেচা, কৃত্রিমভাবে দর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা এবং অসাধু চক্রের তৎপরতা চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কয়েকটি ক্লায়েন্ট কোডের সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অভিযোগগুলোর সত্যতা যাচাই করবে এবং তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, তদন্ত কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় রাখা, অনিয়ম উদঘাটন করা এবং বিনিয়োগকারীদের আস্থা সুরক্ষিত রাখা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে

Next Post

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

Related Posts

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ
প্রথম পাতা

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রথম পাতা

স্থিতিশীল পরিবেশ ছাড়া উন্নয়ন টেকসই হবে না

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

Next Post
পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

আবাসন খাতে ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বারোপের নির্দেশ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থিতিশীল পরিবেশ ছাড়া উন্নয়ন টেকসই হবে না

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

টানা দরপতনের পর ডিএসইতে হাজার কোটির লেনদেন

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কারসাজি তদন্তে বিএসইসি

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে

ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট আজ থেকে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET