বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩ | ২৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

এবার বন্ধের পথে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬.১:৩৮ পূর্বাহ্ণ
বিভাগ - শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
এবার বন্ধের পথে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও আর্থিক অব্যবস্থাপনার কারণে কার্যক্রম প্রায় অচল হয়ে পড়া পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এর আগে মঙ্গলবার কেন্দ ীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অবসায়নের জন্য প্রাথমিকভাবে যেসব প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয়েছে, সেগুলো হলোÑএফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে এসব প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে প্রায় শতভাগ বা ৯৯ দশমিক ৯৯ শতাংশে। এ ছাড়া ইন্টারন্যাশনাল লিজিংয়ের খেলাপি ঋণের হার ৯৯ দশমিক ৪৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সে ৯৮ দশমিক ৫০ শতাংশ, পিপলস লিজিংয়ে প্রায় ৯৫ শতাংশ এবং আভিভা ফাইন্যান্সে ৯৩ দশমিক ৯৩ শতাংশ।
এর আগে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থতা, বড় ধরনের মূলধন ঘাটতি এবং অস্বাভাবিক খেলাপি ঋণের কারণে গত বছর ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে ‘অপরিচালনযোগ্য’ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক। পরে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও অবসায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে সরকার ও গভর্নর পরিবর্তনের পর সেই প্রক্রিয়া ধীরগতিতে এগোয়।
সে সময় অবসায়নের আলোচনায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো বন্ধের প্রক্রিয়ায় সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তথ্যমতে, সংকটে থাকা নয়টি আর্থিক প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের মোট আমানত রয়েছে ১৫ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের আমানত ৩ হাজার ৫২৫ কোটি টাকা এবং বাকি ১১ হাজার ৮৪৫ কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের।
সবচেয়ে বেশি ব্যক্তি আমানত আটকে আছে পিপলস লিজিংয়ে, যার পরিমাণ ১ হাজার ৪০৫ কোটি টাকা। এছাড়া আভিভা ফাইন্যান্সে ৮০৯ কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৬৪৫ কোটি এবং প্রাইম ফাইন্যান্সে ৩২৮ কোটি টাকা সাধারণ আমানতকারীদের আটকে রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৩ সালে প্রণীত ‘ফাইন্যান্স কোম্পানি আইন’-এর আওতায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের ৭(১) ধারা অনুযায়ী আমানতকারীদের স্বার্থবিরোধী কার্যক্রম, দায় পরিশোধে ব্যর্থতা ও মূলধন ঘাটতির মতো কারণের ভিত্তিতে লাইসেন্স বাতিল করা সম্ভব। আর ৭(২) ধারায় লাইসেন্স বাতিলের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।
আর্থিক খাতে আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার (পিকে) হালদারের অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রভাব এখনও বহন করছে খাতটি। পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং ও এফএএস ফাইন্যান্সসহ কয়েকটি প্রতিষ্ঠানে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অন্যদিকে আভিভা ফাইন্যান্সের সঙ্গে এস আলম গ্রুপসংশ্লিষ্ট ব্যবসায়িক স্বার্থ জড়িত ছিল বলে বিভিন্ন সময়ে আলোচনা হয়।
বর্তমানে দেশে মোট ৩৫টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২০টিকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ২৫ হাজার ৮০৮ কোটি টাকা, যার মধ্যে ২১ হাজার ৪৬২ কোটি টাকাই খেলাপি। অর্থাৎ খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ১৬ শতাংশে। বিপরীতে বন্ধকি সম্পদের মূল্য রয়েছে মাত্র ৬ হাজার ৮৯৯ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ২৬ শতাংশ।
অন্যদিকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকা ১৫টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার প্রায় সাত শতাংশ। ২০২৪ সালে এসব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ১ হাজার ৪৬৫ কোটি টাকা মুনাফা করেছে এবং তাদের মূলধন উদ্বৃত্ত রয়েছে ৬ হাজার ১৮৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের জুন শেষে আর্থিক প্রতিষ্ঠান খাতের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪১ কোটি টাকা, যা খাতটির বিতরণ করা মোট ঋণের ৩৫ দশমিক ৭২ শতাংশ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সমৃদ্ধিশালী দেশ গড়তে প্রয়োজন প্রযুক্তিতে দক্ষ জনশক্তি

Next Post

১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ সুফল পাবেন ৭ কোটি মানুষ

Related Posts

এক পরিবারের কব্জায় সিকদার ইন্স্যুরেন্স
প্রথম পাতা

এক পরিবারের কব্জায় সিকদার ইন্স্যুরেন্স

এবার বন্ধের পথে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান
শেষ পাতা

নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ
শেষ পাতা

ইতিবাচক ধারায় রয়েছে দেশের অর্থনীতি

Next Post
সাড়ে ১৩ হাজর কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ সুফল পাবেন ৭ কোটি মানুষ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এক পরিবারের কব্জায় সিকদার ইন্স্যুরেন্স

এক পরিবারের কব্জায় সিকদার ইন্স্যুরেন্স

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

অন্য প্রতিষ্ঠানের খরচে বিদেশ সফর করা যাবে না

এবার বন্ধের পথে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান

নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ

ইতিবাচক ধারায় রয়েছে দেশের অর্থনীতি

সাড়ে ১৩ হাজর কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

১৯ জেলার নদীতে ফিরবে প্রবাহ সুফল পাবেন ৭ কোটি মানুষ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET