শুক্রবার, ১৫ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বীমা-বস্ত্র খাতের দাপটে চাপে বড় মূলধনের কোম্পানি

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৫ মে ২০২৬.১১:৫৮ পূর্বাহ্ণ
বিভাগ - পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে বীমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলো। এ দুই খাতের প্রভাবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বাড়লেও বড় মূলধনের বেশিরভাগ কোম্পানির দর পতনের কারণে প্রধান সূচকে বড় উত্থান দেখা যায়নি। একই সঙ্গে কমেছে বাছাই করা সূচক। তবে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে সূচকের উত্থান হলেও কমেছে মোট লেনদেন।
দিনের শুরু থেকেই ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের দর ঊর্ধ্বমুখী ছিল। পুরো লেনদেনজুড়েই বীমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলো দর বৃদ্ধিতে প্রাধান্য ধরে রাখে। তবে শেষ ভাগে বড় মূলধনের কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক দরপতন দেখা দিলে সামগ্রিক সূচকের উত্থান সীমিত হয়ে পড়ে।
লেনদেন শেষে ডিএসইতে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত ছিল ৫৩টির দর। অন্যদিকে বাছাই করা ৩০ কোম্পানির মধ্যে মাত্র সাতটির দর বেড়েছে, কমেছে ২০টির এবং তিনটির দর অপরিবর্তিত ছিল।
খাতভিত্তিক হিসাবে দেখা যায়, বীমা খাতের ৩৯টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। বিপরীতে ১৮টির দর কমেছে এবং ১টির দর অপরিবর্তিত ছিল। বস্ত্র খাতে ৪০টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ১৩টির এবং পাঁচটির দর অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্পানি হিসেবে বিবেচিত ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির শেয়ারের দর বেড়েছে। বিপরীতে ৮২টির দর কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। ১০ শতাংশের কম লভ্যাংশ
দেওয়া মাঝারি মানের ৪৩টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ২৬টির এবং ছয়টির দর অপরিবর্তিত রয়েছে।
এছাড়া ‘জেড’ ক্যাটাগরিভুক্ত ৬২টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। বিপরীতে ৩৫টির দর কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১৩টির দর বেড়েছে, কমেছে ছয়টির এবং ১৫টির দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের দর বাড়লেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় মাত্র ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে দশমিক ৮৩ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ৬৬ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৮১ পয়েন্টে নেমে গেছে।
সূচকের মিশ্র প্রবণতার মধ্যেও ডিএসইতে লেনদেন বেড়েছে। এদিন মোট লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৩০ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৮৫৬ কোটি ৯ লাখ টাকার তুলনায় ১৪১ কোটি ২১ লাখ টাকা বেশি।
লেনদেনের শীর্ষে ছিল এনসিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা শাহিনপুকুর সিরামিকের লেনদেন হয়েছে ২৩ কোটি ১৯ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের লেনদেন হয়েছে ২২ কোটি ৪১ লাখ টাকার।
লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, এশিয়াটিক ল্যাবরেটরি, মুন্নু সিরামিক, আরডি ফুডস, বিবিএস কেব্লস এবং লাভেলো আইসক্রিম।
অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২০ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দর বেড়েছে, কমেছে ৭২টির এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। তবে সিএসইতে লেনদেন কমে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪৮ লাখ টাকায়, যা আগের কার্যদিবসে ছিল ৩৪ কোটি ৬৩ লাখ টাকা।
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে ১০,৫০০ কোটি টাকা পাচার

Related Posts

প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে ১০,৫০০ কোটি টাকা পাচার
প্রথম পাতা

প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে ১০,৫০০ কোটি টাকা পাচার

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন প্রায় হাজার কোটি টাকা

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

প্রথম প্রান্তিকে পাঁচ কোম্পানির মুনাফা বেড়েছে, কমেছে দুটির ইপিএস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

বীমা-বস্ত্র খাতের দাপটে চাপে বড় মূলধনের কোম্পানি

প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে ১০,৫০০ কোটি টাকা পাচার

প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে ১০,৫০০ কোটি টাকা পাচার

ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষক

ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষক

‘কর্মচারীদের দুর্নীতির বলয়’ গাজীপুর জেলা পরিষদে

‘কর্মচারীদের দুর্নীতির বলয়’ গাজীপুর জেলা পরিষদে

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET