নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা দুই দিনের মূল্যহ্রাসে এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমেছে স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।
আজ শনিবার (১৬ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটি বলেছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে শুক্রবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত রয়েছে। স্বর্ণ ও রুপার দামের আন্তর্জাতিক তথ্যভিত্তিক ওয়েবসাইট GoldPrice.org– এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম রয়েছে ৪ হাজার ৬৯৫ মার্কিন ডলার।
অন্যদিকে স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।
প্রিন্ট করুন











Discussion about this post