বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শেয়ার কেলেঙ্কারি

সাকিবের বিএসইসির তদন্ত প্রতিবেদন জব্দ করল দুদক

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ১৯ মে ২০২৬.১:২৫ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: প্রায় ২৫৭ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ আসামির বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্ত প্রতিবেদন জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুঁজিবাজারে আলোচিত কারসাজির ঘটনায় দুদকের মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি বিএসইসি পৃথকভাবে এ বিষয়ে তদন্ত করে। গতকাল সোমবার দুদক টিম সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেছে।
গত বছরের ২৫ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
এ ঘটনায় বিএসইসিও পৃথক তদন্ত করে। দুদকের মামলার তদন্তের ধারাবাহিকতায় তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ওই প্রতিবেদন জব্দ করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের (ওরফে হিরু), তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
আসামিদের বিরুদ্ধে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে দ্রুত আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬১ এর ১৭ ধারা লঙ্ঘন করে নিজেদের বিও অ্যাকাউন্টে অনৈতিক ও অবৈধ লেনদেন, ফটকা ব্যবসা, জুয়া ও গুজবের মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি করেছেন।
এতে আরও বলা হয়, নির্দিষ্ট কিছু শেয়ারের কৃত্রিম চাহিদা সৃষ্টি করে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে প্রলুব্ধ করা হয় এবং তাদের ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি মো. আবুল খায়ের (ওরফে হিরু) ও তার স্ত্রী কাজী সাদিয়া হাসান ক্যাপিটাল গেইনের নামে অর্জিত ২১ কোটি ১৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপনের উদ্দেশ্যে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। তার ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
সাকিব আল হাসানের সম্পৃক্ততা প্রসঙ্গে বলা হয়, তিনি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ও সোনালি পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগের মাধ্যমে কথিত কারসাজিতে যোগসাজশ করেন এবং ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
এজাহারে আরও বলা হয়, ২০১৫ সালের এপ্রিল থেকে এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পরে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত কার্যক্রম চলমান থাকে। সাকিব আল হাসান ২০১৮ সালে দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, তবে ২০২২ সালে তাকে আর এ পদে না রাখার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

তিন লাখ কোটি টাকার নতুন এডিপি পাস

Next Post

ব্যাংক খাত বাঁচাতে প্রয়োজন ‘স্থিতিশীলতা তহবিল’

Related Posts

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন
অর্থ ও বাণিজ্য

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন

টানা দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

স্বর্ণের দাম কমে প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর
দিনের খবর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

Next Post
ব্যাংক খাত বাঁচাতে প্রয়োজন ‘স্থিতিশীলতা তহবিল’

ব্যাংক খাত বাঁচাতে প্রয়োজন ‘স্থিতিশীলতা তহবিল’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিলেটে ইতিহাস, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

সিলেটে ইতিহাস, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন

সিএসইর শরীয়াহ সূচকে বড় পরিবর্তন

মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, ইবি ছাত্রদল নেতার অডিও ফাঁস

মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি, ইবি ছাত্রদল নেতার অডিও ফাঁস

টানা দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

স্বর্ণের দাম কমে প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET