বুধবার, ২০ মে, ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

Share Biz News Share Biz News
বুধবার, ২০ মে ২০২৬.১:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের কাছে ভূমিসংক্রান্ত বিষয় মানেই যেন হয়রানি, অনিশ্চয়তা ও দুর্ভোগÑএ ধারণা বদলে দিতে ডিজিটাল, প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে ভূমিসেবা মেলার। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রথমবারের মতো অনলাইনে অভিযোগ গ্রহণ ও সমাধান ব্যবস্থাপনার উদ্বোধনও করেন।
প্রধানমন্ত্রী বলেন, জমি শুধু এক টুকরো সম্পদ নয়, এটি মানুষের জীবনে নিরাপত্তা, নির্ভরতা এবং ভবিষ্যতের ভিত্তি। স্পষ্ট করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি কোনো করুণা নয়; বরং সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর এবং নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
দেশে বিভিন্ন পর্যায়ের আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ৪৭ লাখেরও বেশি বিচারাধীন মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে জমিজমা-সংক্রান্ত মামলার সংখ্যাই সবচেয়ে বেশি। এই মুহূর্তে আদালতের বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তিই সরকারের প্রধান অগ্রাধিকার। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থার ওপর জোর দেওয়া জরুরি।
এ সময় প্রখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আলোচনা, মধ্যস্থতা বা সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতে যেমন জট কমবে, তেমনি দ্রুত সময়ে সমস্যা সমাধান করাও সহজ হবে। এতে বিরোধ শত্রুতায় রূপ নেবে না।
তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের যাঁতাকলে পিষ্ট দেশের জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করে রাজনীতিকে এগিয়ে নিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে জনগণকে সহায়তার লক্ষ্যে আমরা জাতীয় নির্বাচনের আগেই ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনি ইশতেহারে বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারাদেশে শুরু হওয়া ভূমিসেবা মেলার মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনি ওয়াদা পূরণ করতে যাচ্ছে।
কৃষিজমির অপব্যবহার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক ফসলি, দুই ফসলি বা তিন ফসলি জমির ব্যবহার নিয়ে আমাদের ভাবতে হবে। তবে আজ থেকে সারাদেশের জেলা-উপজেলায় শুরু হওয়া এই ভূমি মেলার মাধ্যমে জনগণ নিঃসন্দেহে উপকৃত হবেন। কারণ, এই মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি-সংক্রান্ত যেকোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে।
ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ভার্চুয়ালি ও সশরীরে যুক্ত হওয়া সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে একটি আধুনিক ও স্বচ্ছ ভূমি ব্যবস্থা গড়ে তোলার আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

Next Post

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

Related Posts

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর
দিনের খবর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির
পুঁজিবাজার

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী
দিনের খবর

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

Next Post
আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET