নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি কুইক-কমার্স প্ল্যাটফর্ম ফুডি তেজগাঁওয়ের রহমানস রেগনাম সেন্টারে অবস্থিত তাদের প্রধান কার্যালয়ে ‘সেলিব্রেটিং আওয়ার ফুডি হিরোজ’ থিমে একটি বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথমার্ধে অসাধারণ নিষ্ঠা ও পারফরম্যান্সের জন্য ১০০-এর বেশি রাইডারকে সম্মাননা দেওয়া হয়। এতে রমজান ও ঈদুল ফিতরের ব্যস্ততম সময়ের পারফরম্যান্সও বিবেচনায় নেওয়া হয়েছে।
শীর্ষ পারফর্মিং ডেলিভারি পার্টনারদের জন্য ছিল ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও থাকার ব্যবস্থাসহ বিভিন্ন প্রিমিয়াম উপহার। এ ছাড়া দেওয়া হয়েছে উচ্চমানের স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডসহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার।
উপহারগুলো তুলে দেন ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান। তিনি বলেন, ‘আমাদের রাইডাররা আমাদের ইকোসিস্টেমের মূল ভিত্তি। তাই শীর্ষ পারফর্মারদের নিয়মিত স্বীকৃতি ও পুরস্কৃত করাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। খাদ্য, গ্রোসারি ও কুইক-কমার্স, সব ক্ষেত্রেই সেবার মান বজায় রাখতে ফুডি প্রতিশ্রুতিবদ্ধ, আর সেই প্রতিশ্রুতি রক্ষায় আমাদের ডেলিভারি পার্টনাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
অনুষ্ঠানটিতে ফুডির অপারেশনস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা আফসার আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ সোহেল রানা এবং অন্যরা উপস্থিত ছিলেন।
আয়োজনটি বাংলাদেশের ক্রমবর্ধমান লজিস্টিক্স খাতে রাইডারদের কল্যাণ ও অপারেশনাল উৎকর্ষতার প্রতি ফুডির অব্যাহত অঙ্গীকারকে আরও একবার তুলে ধরে।
প্রিন্ট করুন








Discussion about this post