ফরিদপুর প্রতিনিধি : জামায়াত ইসলামকে স্বৈরাচারের দোসর উল্লেখ করে কেন্দ্রিয় কৃষক দলের সহ সভাপতি ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, সৈরাচার ও তাদের দোসরেরা এক হয়েছে, তারা মানুষকে শান্তিতে থাকতে দিতে চায়না। দেশে যতো অন্যায় অপকর্ম হচ্ছে তা জামায়াত করছে, কিন্তু দোষ চাপাতে চাইছে বিএনপির ওপরে। তারা সরকারকে শান্তিপুর্ণভাবে দেশ চালাতে দিতে চায়না।
আওয়ামীলীগ সরকারের সময়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানি গ্রামের, হামলা ও লুন্ঠনের শিকার হয়ে নির্যাতিত ১০৫ পরিবারের সদস্যদের ঘরে ফেরার ঘটনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
বোয়ালমারীর উপজেলা এবং ইউনিয়ন বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে জানিয়ে খন্দকার নাসিরুল ইসলাম আরো বলেন, আওয়ামীলীগে থেকে যারা সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন করতো, তারা এখন জামায়াতের সাথে মিলে একই কাজ করছে। সরকার বদলালেও অত্যাচারীরা এখনো জামায়াতে ভর করে সক্রিয় রয়েছে। কিন্তু সাধারণ মানুষের ওপর নির্যাতন হতে দেয়া হবেনা।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এখন ক্ষমতায়, কোথাও কোনো পর্যায়ের সন্ত্রাসী কার্যক্রমকে আমরা পাত্তা দিবোনা। সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের ব্যাপারে বর্তমান সরকারের জিরো ট্রলারেন্স, তাই কোনোভাবে এগুলো হতে দেয়া হবেনা।
এদিকে পুরোনো ঘটনার স্মৃতিচারণ করে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা বলেন, আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে স্থানীয় দুই নেতা সাধারণ মানুষকে জিম্মি করে রাখতো। তাদের মতানুসারে না চলায় ১০৫টি পরিবারের ওপর হামলা চালিয়ে সর্বস্ব লুটে নেয়। এরপর থেকে অনেকেই বাড়ী ঘরে ফিরতে পারছিলো না, যারা পট পরিবর্তনের পরে নিজ ঘরে ফিরেন। সম্প্রীতি সমাবেশ করে তারা আগামীতে বিএনপির নীতিতে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিন্ট করুন











Discussion about this post